প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করতে গিয়ে আজকাল অনেকেই জুড়ে দিচ্ছেন বিভিন্ন ছবি। কখনো কখনো ছবির সঙ্গে মিলিয়ে নানা মন্তব্যও। বহুল ব্যবহৃত এসব ছবি ইন্টারনেটে প্রচলিত মিম (Meme) নামে। ফেসবুকে মিম হিসেবে দারুণ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিভিন্ন চরিত্র। ফোর টোয়েন্টি, যমজ, সিকান্দার বক্সসহ বিভিন্ন নাটকের স্থিরচিত্র থেকে নেওয়া তাঁর বিচিত্র সব মুখভঙ্গির ছবি দেখে না হেসে উপায় থাকে না। সঙ্গে কিছু সংলাপও ফেসবুকে তুমুল জনপ্রিয়। যেমন ‘আবেগে কাইন্দালছি’, ‘আমার এত আবেগ ক্যারে’, ‘ফইন্নির ঘরের ফইন্নি...’। মোশাররফ করিমের ছবি আর সংলাপ মিলিয়ে তৈরি মিমগুলো নাকি তিনিও বেশ উপভোগ করেন। পাঠকের জন্য আজ থাকছে মোশাররফ করিমের খুদে ‘মিম’ সাক্ষাৎকার। সঙ্গে ছিলেন মো. সাইফুল্লাহ
