'আমার গাড়ি-ভাগ্য ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের বারের চ্যাম্পিয়ন যেমন ধরে রেখেছে শিরোপা, আগের বারের টুর্নামেন্ট সেরা এবারও হয়েছেন সেরা। শুরুটা ভালো না হলেও পরে চ্যাম্পিয়নের মতোই ফিরেছেন। ৩২৯ রান করে ও ১৫ উইকেট নিয়ে আবারও টুর্নামেন্ট সেরা, সাকিব আল হাসান কাল বেশ খোশমেজাজে ছিলেন সংবাদ সম্মেলনেও∏ এই নিয়ে কয়টা গাড়ি পেলেন পুরস্কার?সাকিব আল হাসান: ভালোই, অনেকগুলো পেলাম তো...গাড়ি-ভাগ্য ভালো আছে আমার। কয়টা হবে...এক, দুই, তিন, চার...চারটা মনে পড়ছে এখন। কী করেছেন গাড়িগুলো দিয়ে?সাকিব: কী করেছি, মনে নেই...(পাশ থেকে মাশরাফি, Èবিক্রি করে দিয়েছে')। এবার কী করবেন?সাকিব: দেখা যাক কী করা যায়, প্ল্যান করতে হবে। টুর্নামেন্ট সেরা হওয়াটা কি প্রত্যাশিত ছিল?সাকিব: প্রত্যাশিত ছিল, ভালোই খেলছিলাম। ভেবেছিলাম, সম্ভাবনা আছে। তবে আরও বেশ কজন ভালো পারফর্ম করেছে। মনে হচ্ছিল, ওরাও পেতে পারে। তবে আমি যখন পেয়ে গেলাম, অবশ্যই ভালো লাগছে। গত টুর্নামেন্টেও সেরা হয়েছিলাম, সেটা ধরে রাখার একটা চাপ ছিল। আল্লাহর রহমতে সেটা করতে পেরেছি, খুব ভালো লাগছে। আপনি পুরোপুরি ফিট ছিলেন না। হাফ ফিট সাকিবই যদি টুর্নামেন্ট সেরা হয়, এটা আসলে কী প্রমাণ করে?সাকিব: সত্যি বলতে শতভাগ ফিট ছিলাম না। শতভাগ ফিট থাকলে আরও ভালো করতে পারতাম, এই নিশ্চয়তা দিতে পারি না। তবে আরও ভালোর চষ্টো অবশ্যই করতে পারতাম। যেমন ফিল্ডিংয়ে খুব জোর দিতে পারিনি। পুরো টুর্নামেন্টে একটা ক্যাচও ধরিনি। আজকে একটি রান আউট করলাম। পুরো ফিট থাকলে হয়তো ভালো জায়গায় ফিল্ডিং করতে পারতাম, আরও দেৌড়াদেৌড়ি করতে পারতাম। তবে ফিট না হয়েও যতটুকু করতে পেরেছি, খুব ভালো লাগছে। আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, এই আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে। গতবার আপনি টুর্নামেন্ট সেরা হলেও দল ফাইনালে উঠতে পারেনি। এবার দল চ্যাম্পিয়ন, আপনি সেরা। কীভাবে তুলনা করবেন...সাকিব: দুই দলে আমার ভূমিকা আসলে দুই রকম ছিল। এবার আমার চাপ কম ছিল। অধিনায়ক ছিলাম না, নিজের ভালো খেলা, দলে অবদান রাখাটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। আমার সব সময় চাওয়া থাকে দলে অবদান রাখা, সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে। পার্থক্য কিছুই না, গাড়ি শুধু দুটো দুই বর্্যান্ডের। এবার ফোর্ড, গতবার হোন্ডা। চোটের কারণে দুটো ম্যাচ খেলতে পারেননি। শুরুতে পারফরম্যান্সও ভালো ছিল না ততটা। অনেক কথাও হচ্ছির সে সময়। এর পরই ভালো খেলা শুরু করলেন, চ্যালেঞ্জটা কি আরও উদ্বুদ্ধ করেছিল?সাকিব: যে দুটো ম্যাচ আমি খেলতে পারিনি, সে সময় ফিটনেস নিয়ে কাজ করেছি। কঠোর পরিশ্রম করিনি বললে ভুল হবে। হয়তো ব্যাটিং-বোলিং নিয়ে সেভাবে কাজ করিনি, কিন্তু ফিটনেস নিয়ে কাজ করেছি। শরীর একটু দুর্বল ছিল, তাই ট্রেনারের সঙ্গে স্ট্রেংথ বাড়ানোর কাজ করেছি। সেটা খুব কাজে দিয়েছে। আমার কাছে মনে হয়, যখন আমি পুরো ফিট, শরীরে শক্তি আছে, তখন অনেক কিছু করতে পারি। শিনবোনের চোটের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় কবে যাচ্ছেন?সাকিব: অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করেছি। কাল-পরশু পেয়ে গেলে...আমি যত দূর জানি, ভিসা পেলে পরদিনই হয়তো অস্ট্রেলিয়ায় যাব। হয়তো দু-তিন দিনের মধ্যে যেতে পারব।