'নতুন খেলায়' বাংলাদেশের ৬ রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উশু ও বক্সিংয়ের সঙ্গে অনেকটাই মিল। তবে বক্সিংয়ের চেয়ে নিয়মকানুনে একটু ব্যতিক্রমী মুআইথাই। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতাই এই ইভেন্ট। ঢাকায় বেগম ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় কাল বাংলাদেশ প্রথমবার খেলেছে এই ইভেন্টে, জিতেছে ৬টি রুপা। এটি তিন রাউন্ডের খেলা। প্রতি রাউন্ড দুই মিনিটের। দুজনের মধ্যে সবার আগে ১০ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই বিজয়ী। বাংলাদেশে এই খেলার সম্ভাবনা দেখছেন খেলোয়াড় সুমাইয়া, Èখেলাটা খুবই মজার। ভালোভাবে অনুশীলন করলে কারাতের মতো এই খেলায়ও দক্ষিণ এশিয়াতে সোনা জেতা সম্ভব।'