কোহলিকে কুর্নিশ, পেলেকে জন্মদিনের শুভেচ্ছা আর জামালের নতুন আনন্দ

বিরাট কোহলির অসাধারণ এক ইনিংসে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। এরপর চলছে তাঁকে নিয়ে প্রশংসা। পেলের জন্মদিকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদিনিও। আর বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার নতুন আনন্দ।  সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
ধন ত্রয়োদশী দিয়ে শুরু হয়ে গেছে দীপাবলির আগমনী। ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা সবাইকে তারই শুভেচ্ছা জানিয়েছেন
ইনস্টাগ্রাম
২ / ৬
প্রিয়জনের সাফল্যের চেয়ে আনন্দ আর কিসে হতে পারে! বিরাট কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের পর তাঁর স্ত্রী আনুশকা শর্মারও আনন্দের যেন সীমা নেই। সেটিই জানিয়েছেন এই ছবি দিয়ে। লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি অনিন্দ্য সুন্দর! আজ রাতে তুমি মানুষের মনে আনন্দ এনে দিয়েছ। আর সেটাও দীপাবলির আগে।’
ইনস্টাগ্রাম
৩ / ৬
মায়ের জন্মদিন বলে কথা, তাঁকে শুভেচ্ছা জানাতে হবে না! ছবিটি দিয়ে ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’
ইনস্টাগ্রাম
৪ / ৬
ফুটবল সম্রাট পেলের জন্মদিন আজ। কিংবদন্তির জন্মদিনে শুভেচ্ছা জানাতে এ ছবিটিই বেছে নিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিও
ইনস্টাগ্রাম
৫ / ৬
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অবসর কাটাতে এখন আছেন ডেনমার্কে। সেখানে নতুন কিছু খুঁজে পেয়েছেন তিনি। ছবিটি দিয়ে লিখেছেন, ‘নতুন আনন্দ, নতুন ক্ষেত্র, নতুন চুক্তি।’ তবে এই চুক্তি কিসের, সেটা জানাননি জামাল
ইনস্টাগ্রাম
৬ / ৬
পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলিকে এভাবেই শ্রদ্ধা জানিয়েছে আইসিসি। ছবিটি দিয়ে লিখেছে, ‘রাজা ফিরে এসেছে। কুর্নিশ, বিরাট কোহলি।’
ইনস্টাগ্রাম