ধর্মশালায় ঘুরছেন মঈনরা, রোহিতদের ‘পাকিস্তান-অভিযান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর স্বাগতিক ভারতের জন্য ছিল ‘ট্রাভেলিং ডে’—দিল্লি থেকে আহমেদাবাদ। এদিকে ইংল্যান্ডের খেলোয়াড়েরা ঘুরে বেড়াচ্ছেন ধর্মশালায়। বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে মুহূর্ত তৈরি হচ্ছে প্রতিনিয়তই। তেমনই কিছু ছবি—
১ / ৮
এক দিন পরই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। আজ দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে বাসে ওঠার আগে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার অজিত আগারকার
ছবি: এএফপি
২ / ৮
ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আহমেদাবাদ এখন নিরাপত্তার চাদরে। আজ নিরাপত্তারক্ষীদের একাংশকে এভাবেই দেখা গেল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে
ছবি: এএফপি
৩ / ৮
লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাদক দল
ছবি: এএফপি
৪ / ৮
ছবিটিকে অনেকভাবেই ব্যাখ্যা করতে পারেন। সত্যিটা হচ্ছে, এটা আকাশে তৈরি হওয়া একটি বাষ্প পথ। একানা স্টেডিয়ামে চলছিল অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ওই সময় মাঠে থাকা ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে স্টেডিয়ামের ওপর দিয়ে একটি বিমানের চলে যাওয়ার পথের এই দৃশ্য
ছবি: এএফপি
৫ / ৮
আইপিএলে গৌতম গম্ভীর ও নাভিন–উল–হক লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ছিলেন। চার মাসের বেশি সময় পর দুজনের ফের দেখা বুধবার দিল্লিতে ভারত–আফগানিস্তান ম্যাচের পর। একসঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাবেক ভারতীয় ওপেনার
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
ধর্মশালায় ঘুরে বেড়াচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। মঈন আলীকে নিয়ে তোলা আদিল রশিদের সেলফিটি পোস্ট করেছে ইসিবিই (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
এবারের বিশ্বকাপে গ্যালারিতে দর্শকখরা নিয়ে আলোচনা হচ্ছে প্রথম দিন থেকেই। একানা স্টেডিয়ামের এই ছবিটিও তেমনটাই বলছে
ছবি: এএফপি
৮ / ৮
প্রথম দুই ম্যাচ জয়ের পর রোহিত–কোহলিদের সামনে এবার ‘পাকিস্তান–অভিযান’
ছবি: ইনস্টাগ্রাম