কামিন্স–ফেদেরারদের কুকুর দিবস উদ্‌যাপন, ব্র্যাডম্যানের জন্মদিনে টেন্ডুলকারের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৮
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ৩০ আগস্ট। এ কারণেই হয়তো অনুশীলনের আগে বা পরে পাওয়া সময়ে দুবাই শহরটা ঘুরে দেখছেন আফিফ হোসেন
ইনস্টাগ্রাম
২ / ৮
এশিয়া কাপ টি-টোয়েন্টির ট্রফি নিয়ে কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম
ইনস্টাগ্রাম
৩ / ৮
বাংলাদেশের বিপক্ষে অসাধারণ একটি সিরিজ কাটানো সিকান্দার রাজার সামনে এখন অস্ট্রেলিয়া-চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এ ছবিটি দিয়েই নিজের চ্যালেঞ্জের কথা ভক্তদের জানিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান
ইনস্টাগ্রাম
৪ / ৮
কাই কাইয়ের অভিযান—শিশুদের জন্য লেখা সেরেনা উইলিয়ামসের প্রথম বইয়ের প্রচ্ছদ এটা। ছবিটি দিয়ে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা জানিয়েছেন, এক মাস পরই বইটির মোড়ক উন্মোচন হবে
টুইটার
৫ / ৮
চোটের কারণে খেলা হচ্ছে না এশিয়া কাপে। অবসর সময়টা স্ত্রীর সঙ্গে ভালোই কাটাচ্ছেন ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা
ইনস্টাগ্রাম
৬ / ৮
কাল ছিল বিশ্ব কুকুর দিবস। নিজের পোষা কুকুরের সঙ্গে ছবিটি এ কারণেই দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স
ইনস্টাগ্রাম
৭ / ৮
কুকুর ভালোবাসেন রজার ফেদেরার। বিশ্ব কুকুর দিবসে কিছু করবেন না, তা কী করে হয়!
ইনস্টাগ্রাম
৮ / ৮
২৭ আগস্ট দিনটি ক্রিকেট বিশ্বের কাছে অন্য রকমই। এ দিনেই যে জন্ম হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের। তাঁর জন্মদিনটি ভোলেননি লিটল মাস্টার শচীন টেন্ডুলকার
টুইটার