পড়ুয়া বাবর, আর লিটনের ‘সেই মুহূর্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিটন দাস ও নাজমুল হোসেনের জন্য দিনটা বিশেষ। লিটন প্রথমবারের অধিনায়ক হিসেবে টস করতে নেমেছেন। আর নাজমুল পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বাবর আজমের মনোযোগ বইয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
বেইজিংয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। তিন তারকা জার্সিতে আরও একবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই ম্যাচের আগে অনুশীলনে মেসি
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
স্ত্রীকে নিয়েই সবকিছু জয় করতে চান হার্দিক পান্ডিয়া
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
মাঠের খেলায় নয়, পাকিস্তান অধিনায়ক বাবর আজম এখন পড়াশোনা নিয়েও বেশ ব্যস্ত। ভ্রমণেও মনোযোগ দিয়েছেন বইয়ে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
নতুন গন্তব্যের খোঁজে সের্হিও রামোস। এর আগে মৌসুমের শেষের বিরতিটা বোধ হয় ভালোভাবেই কাজে লাগাচ্ছেন এই স্প্যানিশ কিংবদন্তি
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
ভক্তদের এই দৃশ্য নতুন লাগার কথা নয়। গত আয়ারল্যান্ড সফরে সেঞ্চুরি করেও এমন ব্যাট তাক করে চুমু লাগান নাজমুল হোসেন। আজ মিরপুরে যা আবারও দেখা গেল
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
অধিনায়কত্ব পাওয়ার পর বলেছিলেন, তেমন কোনো অনুভূতি হচ্ছে না। তবে ব্লেজার পরে প্রথমবারের মতো টস করতে নামার সময় নিশ্চয় রোমাঞ্চিত হয়েছেন নতুন টেস্ট অধিনায়ক। মুহূর্তটা বিশেষ বলেই ইনস্টাগ্রামে ‘সেই মুহূর্তটা’ লিখে শেয়ার করেছেন লিটন।
ছবি: ইনস্টাগ্রাম