বিশ্বকাপ মাঠে বাহারি–সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্বকাপে ছিল দুটি ম্যাচ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ইংল্যান্ড, লক্ষ্ণৌয়ে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরে তৈরি হওয়া নানা ঘটনার কিছু মুহূর্ত নিয়ে এই আয়োজন—
১ / ৮
মুম্বাইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি মাঠে নিয়ে আসেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল আথারটন
ছবি: এএফপি
২ / ৮
উইকেট বাঁচাতে ডাইভ দিতে গিয়ে ব্যাট হাতছাড়া হয়ে গিয়েছিল ক্লাসেনের। সেটি হাতে তুলে দিতে পাশে দাঁড়িয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার
ছবি: এএফপি
৩ / ৮
চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা রশিদ খানের
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
৯ চার ৩ ছয় মেরে শতকের দিকেই এগোচ্ছিলেন রিজা হেনড্রিকস। কিন্তু আদিল রশিদের বলে বোল্ড হয়ে হতাশ প্রোটিয়া ব্যাটসম্যান, থেমে যায় ৭৫ বলে ৮৫ রানের ইনিংস
ছবি: এএফপি
৫ / ৮
৬৭ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরছেন আইনরিখ ক্লাসেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকেরা চাইলেন ক্যামেরাবন্দী করতে
ছবি: এএফপি
৬ / ৮
বিশ্বকাপ মাঠে গৌতম গম্ভীর ও হরভজন সিং, একসময় নামতেন ব্যাট-বল হাতে, এবার ধারাভাষ্যকার পরিচয়ে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
কমলা রঙে বাহারি ডিজাইনে নিজেকে সাজিয়েছেন এই নেদারল্যান্ডস সমর্থক। লক্ষ্ণৌয়ে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে
ছবি: এএফপি
৮ / ৮
বাহারি সাজে গ্যালারিতে হাজির ছিলেন শ্রীলঙ্কার সমর্থকেরাও। লক্ষ্ণৌয়ে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে
ছবি: এএফপি