মিরাকলের সাক্ষী সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে গিয়ে যেন মিরাকলের সাক্ষী হয়েছেন সাকিব আল হাসান। সিলভিও বের্লুসকোনির মৃত্যুতে শোকাহত কার্লো আনচেলত্তি। আর ডায়েট কোকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের উদ্‌যাপন করছেন উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৯
৮৬ বছর বয়সে মারা গেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও এসি মিলানের সাবেক মালিক সিলভিও বের্লুসকোনি। এ ছবিটি পোস্ট করে এসি মিলানের সাবেক ম্যানেজার কার্লো আনচেলত্তি লিখেছেন, ‘আজকের দুঃখে আমাদের একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো তো মুছে যাবে না। প্রেসিডেন্টের প্রতি অশেষ কৃতজ্ঞতা। তার চেয়ে বেশি আমার ফুটবল খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে রোমাঞ্চকর যাত্রার অন্যতম কারিগরের প্রতি। ধন্যবাদ, প্রেসিডেন্ট।’
ইনস্টাগ্রাম
২ / ৯
স্ট্যাচু অব লিবার্টির ইমোজি দিয়েছেন শুধু বাবর আজম। কোথায় আছেন, তা সেটি থেকেই অনুমান করে নিতে বলেছেন পাকিস্তান অধিনায়ক।
ইনস্টাগ্রাম
৩ / ৯
কানাডিয়ান গ্রাঁ প্রিঁর আগে ছুটিটা কাজে লাগাচ্ছেন লান্দো নরিস। বন্ধুদের সঙ্গে প্রথমবারের মতো ওয়েকবোর্ডিং চেষ্টা করে দেখেছেন ম্যাকলারেনের ব্রিটিশ ড্রাইভার।
ইনস্টাগ্রাম
৪ / ৯
ফ্রান্স ভ্রমণে বেরিয়েছেন মারিয়া শারাপোভা। সাবেক টেনিস তারকার সময়টা কাটছে ভালোই।
ইনস্টাগ্রাম
৫ / ৯
স্ত্রী–সন্তানকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ উদ্‌যাপনে মারনাস লাবুশেন।
ইনস্টাগ্রাম
৬ / ৯
কদিন আগে বিয়ে করেছেন ভারত পেসার প্রসিধ কৃষ্ণা। তারই ছবি পোস্ট করছেন তিনি।
ইনস্টাগ্রাম
৭ / ৯
ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের ফাইনাল দেখার অভিজ্ঞতাকে সাকিবের কাছে মনে হচ্ছে ‘মিরাকলের সাক্ষী হওয়া’র মতো।
ইনস্টাগ্রাম
৮ / ৯
ডেট নাইট-এ গিয়েছিলেন থিবো কোর্তোয়া।
ইনস্টাগ্রাম
৯ / ৯
‘সেকেলে কেউ কেউ এটিকে অস্ট্রেলীয় রীতির বিরোধী বলবেন, তবে আমি বলি এটিই অস্ট্রেলিয়ার নতুন রীতি! এ খেলা সবার জন্য!’ ডায়েট কোক দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ উদ্‌যাপনের ছবিতে উসমান খাজার ক্যাপশন।
ইনস্টাগ্রাম