মেসির ৩৬, কন্যাসন্তানের বাবা হচ্ছেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬ পূর্ণ করলেন মেসি, পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। কন্যাসন্তানের বাবা হতে যাচ্ছেন নেইমার, জানা গেছে সেটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
কিংবদন্তির সঙ্গে কিংবদন্তির দেখা। এ ছবির ক্যাপশন হতে পারে এমন। সর্বকালের অন্যতম সেরা গলফার গ্যারি প্লেয়ারের সঙ্গে দেখা হয়ে গেছে শচীন টেন্ডুলকারের। শুধু কথা হয়নি, এই সুযোগে গলফের দু-একটি টিপসও প্লেয়ারের কাছ থেকে নিয়েছেন টেন্ডুলকার।
ইনস্টাগ্রাম
২ / ৭
‘আমাদের দুজনের মাঝে ২৪টি গ্র্যান্ড স্লাম। বলুন তো আমার কয়টি?’ আরিনা সাবালেংকা ক্যাপশনে লিখেছেন এমন। নোভাক জোকোভিচের সঙ্গে তোলা সাবালেংকার এ ছবির ক্যাপশনে করা প্রশ্নটির উত্তর জানেন আপনি?
ইনস্টাগ্রাম
৩ / ৭
৪০ বছর আগে এদিনে লর্ডসে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছিল ভারত। তখনকার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতেছিল বিশ্বকাপ শিরোপা। সে ম্যাচে খেলা রবি শাস্ত্রী দিনটি স্মরণ করেছেন এ ছবিটি পোস্ট করে।
ইনস্টাগ্রাম
৪ / ৭
‘ঘর’। ক্যাপশনে আর বেশি কিছু লেখেননি নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন।
ইনস্টাগ্রাম
৫ / ৭
মেয়ের বাবা! এনবিএর মায়ামি হিটের তারকা জিমি বাটলার লিখেছেন নেইমারের সঙ্গে এ ছবির ক্যাপশনে। নেইমারের অনাগত সন্তানের লিঙ্গ প্রকাশের অনুষ্ঠান হয়ে গেছে। অন্য একটি পোস্টে নেইমারের সঙ্গিনী জানিয়েছেন, কন্যাসন্তান আসছে তাঁদের।
ইনস্টাগ্রাম
৬ / ৭
হজ করতে গেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদরা। জাবালে নূরের হেরা গুহা পরিদর্শন করেছেন তাঁরা। ছবিটি পোস্ট করেছেন ইফতিখার।
ইনস্টাগ্রাম
৭ / ৭
৩৬ পূর্ণ করলেন লিওনেল মেসি। পরিবারের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের ছবিটি পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।
ইনস্টাগ্রাম