হামজার সঙ্গে খেলতে পেরে আপ্লুত মোরছালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার মানুষের সঙ্গে উসমান কাদির। রোনালদিনিওর জন্মদিনের আগাম উৎসব। যমজ ছেলেদের নিয়ে মাঠে রদ্রিগো আর হামজাকে পেয়ে আপ্লুত মোরছালিন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
ফ্লোরিডার মায়ামিতে দেখা হলো সময়ের অন্যতম সেরা দুই টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারেজের। মায়ামি ভ্রমণের বিভিন্ন ছবির সঙ্গে এই ছবিটাও পোস্ট করেছেন সাবালেঙ্কা
ইনস্টাগ্রাম
২ / ৮
অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে আড্ডার ছবিটা পোস্ট করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ
ইনস্টাগ্রাম
৩ / ৮
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সান্নিধ্যে দেশটির বর্তমান সময়ের তারকা রাফিনিয়া। রোমারিওর মতো রাফিনিয়াও খেলেন ১১ নম্বর জার্সি পড়ে। ক্যাপশনে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন রাফিনিয়া
ইনস্টাগ্রাম
৪ / ৮
সন্তানের প্রথম জন্মদিন উদ্‌যাপন করছেন দক্ষিণ আফ্রিকান পেসার আনরিখ নর্কিয়া
ইনস্টাগ্রাম
৫ / ৮
আগামীকাল রোনালদিনিওর ৪৫তম জন্মদিন। ঘরে ফিরে জন্মদিনের আগাম উৎসব শুরুর কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে এসে ভালো লাগছে। জন্মদিনের উৎসব এরই মধ্যে শুরু হয়ে গেছে’
ইনস্টাগ্রাম
৬ / ৮
ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার ৭ম বর্ষপূর্তি উদ্‌যাপন করছেন পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদির
ইনস্টাগ্রাম
৭ / ৮
ব্রাজিলের অনুশীলনে দুই যমজ ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন রদ্রিগো। মাঠে ছেলেদের সঙ্গে বেশ খুনসুটিও করতে দেখা গেছে এই রিয়াল মাদ্রিদ তারকাকে
ইনস্টাগ্রাম
৮ / ৮
‘সতীর্থ হামজা চৌধুরীর সঙ্গে একই মাঠে খেলতে পেরে আমি সম্মানিত’— হামজার সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে এমন আপ্লুত হওয়ার কথাই জানিয়েছেন বাংলাদেশ দলের আরেক ফুটবলার শেখ মোরছালিন
ইনস্টাগ্রাম