নিউইয়র্ক, দুবাই ও লন্ডনে তাঁদের উদ্‌যাপনের রাত

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ১০
প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের শিরোপা জিতেছেন, সর্বকনিষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। আপাতত কার্লোস আলকারাজ ভাষা হারিয়ে ফেলেছেন। তবে স্বপ্ন দেখার এই শেষ নয়, জানিয়েছেন সেটিও
ইনস্টাগ্রাম
২ / ১০
ছুটির দিনে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন
ইনস্টাগ্রাম
৩ / ১০
রোববারের ছুটিটা উপভোগ করেছেন রবার্ট লেভানডফস্কিও। সঙ্গী হিসেবে পেয়েছেন সন্তানদের
ইনস্টাগ্রাম
৪ / ১০
কফি, অবসর—রোনালদিনিওর রোববার এমন
ইনস্টাগ্রাম
৫ / ১০
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গেছেন শেন ওয়াটসন ও ব্রেট লি। অস্ট্রেলিয়া লিজেন্ডস দলে দুজন সতীর্থই। এই ফাঁকে পুরোনো একটা রীতিও ফিরে এনেছেন দুজন—ম্যাচের আগের দিনের গিটারচর্চা!
ইনস্টাগ্রাম
৬ / ১০
বিরাট কোহলি ছন্দে ফিরেছেন, পেয়ে গেছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরিটাও। স্ত্রী আনুশকা শর্মার অবদানের কথাও বলে এসেছেন বারবার, সর্বশেষ সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন আনুশকা ও মেয়েকেই। নিজেদের কফি খাওয়ার এ ছবি পোস্ট করে শুধু ভালোবাসার একটা ইমোজি দিয়েছেন আনুশকা
ইনস্টাগ্রাম
৭ / ১০
জার্মানির হামবুর্গে ছুটির মেজাজে জিনেদিন জিদান
ইনস্টাগ্রাম
৮ / ১০
প্রথম পোলিশ নারী হিসেবে ইউএস ওপেন জিতেছেন ইগা সিওনতেক। শেষ কয়েক সপ্তাহ কঠিন গেছে, এমন উল্লেখ করে সিওনতেক লিখেছেন, এ ট্রফিটা বিশেষ কিছু। নিউইয়র্ককে ধন্যবাদও জানিয়েছেন তিনি
ইনস্টাগ্রাম
৯ / ১০
‘চ্যাম্পিয়নস’, ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যাপশন এমন। এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কা দলের এ সদস্যের হয়তো এর বেশি কিছু বলার দরকারও পড়ে না!
ইনস্টাগ্রাম
১০ / ১০
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয়েই শেষ হলো ইংল্যান্ডের স্মরণীয় এক মৌসুম। ‘ব্যাকগ্রাউন্ড’-এ প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে রেখে সাবেক অধিনায়ক জো রুট, অধিনায়ক বেন স্টোকসের উদ্‌যাপন। রুট ক্যাপশনে লিখেছেন, ‘পুনরাবৃত্তির তর সইছে না!’
ইনস্টাগ্রাম