কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা আর সাইক্লিস্ট হারিস রউফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ছিল বিরাট কোহলির জন্মদিন। অনেকের কাছ থেকেই শুভেচ্ছাবাণী পেয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে হয়তো স্ত্রী আনুশকা শর্মার চেয়ে পাওয়া শুভেচ্ছা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচটি খেলবে কাল, বাংলাদেশের বিপক্ষে। এর আগে হারিস রউফরা নির্ভারই আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
ফুটবল তাঁর ক্যারিয়ার। তাই বলে কি অন্য খেলা দেখতে নেই? ফুটবল খেলার অবসরে প্রেমিকাকে নিয়ে টেনিস দেখতে চলে গেলেন পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা
ইনস্টাগ্রাম
২ / ৮
বাংলাদেশ দল এখন অ্যাডিলেডে। কাল পাকিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি সেখানেই খেলবেন তাসকিন আহমেদরা। এর আগে যে তাঁরা ফুরফুরে মেজাজেই আছেন, তাসকিনের ছবিটি বলে দেয় সেটাই
ইনস্টাগ্রাম
৩ / ৮
মেয়ের সঙ্গে সকালবেলার আনন্দ হার্দিক পান্ডিয়ার। ভারত দলের টিম হোটেলের ছবিটি দিয়ে দলটির অলরাউন্ডার লিখেছেন, ‘আমার সকালের আলিঙ্গন এবং চুমো।’
ইনস্টাগ্রাম
৪ / ৮
গতকাল ছিল আশরাফ হাকিমির জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছবিটি দিয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ইনস্টাগ্রাম
৫ / ৮
মেয়ের প্রথম জন্মদিন। উপলক্ষটা ঘটা করেই উদ্‌যাপন করেছেন লুইস দিয়াজ। লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার ছবিটি দিয়ে লিখেছেন, ‘প্রথম জন্মদিনের শুভেচ্ছা বাবার রাজকন্যা! ঈশ্বর তোমাকে ভালো রাখুন, তোমার জন্য অফুরন্ত ভালোবাসা।’
ইনস্টাগ্রাম
৬ / ৮
স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে এ ছবিটি দিয়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল
ইনস্টাগ্রাম
৭ / ৮
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচটি খেলবে কাল, বাংলাদেশের বিপক্ষে। এর আগে হারিস রউফরা নির্ভারই আছেন। ম্যাচের আগের দিন একটু সাইকেলও চালিয়ে নিলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ
ইনস্টাগ্রাম
৮ / ৮
আজ ছিল বিরাট কোহলির জন্মদিন। অনেকের কাছ থেকেই শুভেচ্ছাবাণী পেয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে হয়তো স্ত্রী আনুশকা শর্মার চেয়ে পাওয়া শুভেচ্ছা। এ ছবিটি দিয়ে আনুশকা লিখেছেন, ‘প্রিয়তম, এটা তোমারই জন্মদিন।’
ইনস্টাগ্রাম