‘নরসিংদী থেকে ভালোবাসা’ জানালেন মেহেদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার-

১ / ৭
অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল আসি আসি করছে। কচি-কাঁচাদের ক্রিকেট শেখানোর এই তো সময়। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন ও অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার (ছবিতে নেই) উৎসবের মেজাজে খুদেদের ক্রিকেটের খুঁটিনাটি শেখানোর কার্যক্রমে অংশ নেন। ছোটদের মজা করে ক্রিকেট শেখার এই ছবি পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
গত জুলাইয়ে ছেলের মা হয়েছেন মারিয়া শারাপোভা। এত দিন কাজ-কর্ম থেকে দূরে থাকলেও এভাবে আর কত দিন। নিজের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে রাশিয়ার সাবেক এই টেনিস খেলোয়াড় লিখেছেন, ‘কাজে ফিরলাম।’ ২০২০ সালেই টেনিস থেকে অবসর নিয়েছেন শারাপোভা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
জীবনসঙ্গী অ্যানা লেভানডফস্কির জন্মদিন। বিশেষ কিছু তো করতেই হয়! অন্তরঙ্গ মুহূর্তের এই ছবিটি আজ ইনস্টাগ্রামে পোস্ট করে বার্সেলোনা তারকা রবার্ট লেভানডফস্কি লিখেছেন, ‘আমার জীবনের সেরা বন্ধু ও ভালোবাসাকে শুভ জন্মদিন। তুমিই আমার সেরা প্রেরণা।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভালোই সময় কাটছে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকারের। স্ট্যাচু অব লিবার্টির সামনে সস্ত্রীক এই ছবিটি পোস্ট আজ পোস্ট করেন সৌম্য
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ইনস্টাগ্রামে আজ এই ছবিটি পোস্ট করে ‘নরসিংদী থেকে ভালোবাসা’ জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
স্ত্রী সারাদিনিয়ার সঙ্গে আনন্দঘন মুহূর্তের এই ছবিটি পোস্ট করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
সংক্ষিপ্ত সংস্করণে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মেয়ে ইশতারের আজ প্রথম জন্মদিন। মেয়ের এই ছবিটি পোস্ট করে ফিঞ্চ লিখেছেন, ‘তোমার কারণেই আমাদের প্রতিদিনের জীবনটা হাসি ও আনন্দমুখর হয়ে উঠছে।’
ছবি: ইনস্টাগ্রাম