নাদালের খবরে আলকারাজের কষ্ট, আফ্রিকায় ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদালের জন্য ব্যথিত কার্লোস আলকারাজ। নস্টালজিয়া পেয়ে বসেছে আন্দ্রেস ইনিয়েস্তাকে, জিমে সময় কাটছে বাবর আজমের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
‘অনেক অনেক অনুপ্রেরণা রাফা! রোঁলা গাঁরোতে এ বছর আপনি থাকছেন না বা এ বছর আর খেলতে পারবেন না—এটা সবার জন্যই অনেক দুঃখ ও কষ্টের। আশা করি, ২০২৪ আপনার জন্য অনেক দারুণ একটা মৌসুম হবে, এমন বড় একজন চ্যাম্পিয়ন হিসেবেই আপনি বিদায় বলতে পারবেন!’ রাফায়েল নাদাল এ বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, খেলতে পারবেন না এ মৌসুমেই। এমন ঘোষণার পর আবেগঘন পোস্ট দিয়েছেন কার্লোস আলকারাজ
ইনস্টাগ্রাম
২ / ৮
আগামী মাসে আন্দ্রেস ইনিয়েস্তার এখনকার দল ভিসেল কোবের বিপক্ষে খেলবে এফসি বার্সেলোনা। এ ছবি শেয়ার করে নস্টালজিয়ায় আক্রান্ত ইনিয়েস্তা লিখেছেন, ‘অসাধারণ মুহূর্ত। প্যারিসের ওই রাতে আমরা প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছিলাম, দিনটি স্মরণীয় হয়ে আছে।’
ইনস্টাগ্রাম
৩ / ৮
জিমে ব্যস্ত পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবির ক্যাপশনে অবশ্য তেমন কিছু লেখেননি তিনি
ইনস্টাগ্রাম
৪ / ৮
আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচটি ছিল ধর্মশালায়। এ জায়গার সৌন্দর্যে বিমোহিত বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব
ইনস্টাগ্রাম
৫ / ৮
লিভারপুল সতীর্থদের সঙ্গে জিমে হাস্যোজ্জ্বল মো সালাহ
ইনস্টাগ্রাম
৬ / ৮
আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। লক্ষ্ণৌ দলের মিডিয়া দল নাকি কলকাতার খাবার নিয়ে বেশ সরব। আদতে খাবারের স্বাদ কেমন, নিকোলাস পুরান দেখতে চান সেটিই
ইনস্টাগ্রাম
৭ / ৮
টেনিস কোর্টে রজার ফেদেরার। পেশাদার টেনিসকে বিদায় বলেছেন, তবে কোর্ট তো তাঁকে ছাড়বে না! আফ্রিকার দক্ষিণের দেশ লেসোথোয় গিয়েছিলেন ফেদেরার, সেখানেই শিশুদের সঙ্গে দারুণ সময় কেটেছে টেনিস কিংবদন্তির
ইনস্টাগ্রাম
৮ / ৮
এ ছবি শেয়ার করে সবাইকে ‘সালাম’ জানিয়েছেন মুশফিকুর রহিম
ইনস্টাগ্রাম