তাসকিনের সুখের সময়...

মাঠে ফিরতে উন্মুখ যশপ্রীত বুমরা। কোচ গ্লেন মিলসের ৭৪তম জন্মবার্ষিকীতে সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের শুভেচ্ছা। বিদায়ী কোচ রবার্তো মানচিনিকে শুভকামনা জানিয়েছেন দোন্নারুম্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
মুখের হাসিই বলে দিচ্ছে মাঠে ফেরার জন্য কতটা মুখিয়ে আছেন যশপ্রীত বুমরা। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়ে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছেন বুমরা।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
অবশেষে মারনাস লাবুশেনের সময় মিলল! মাঠে না থাকলেও প্রায় সব সময় ব্যাট হাতেই দেখা যায় লাবুশেনকে। আজ ইনস্টাগ্রামের ছবিতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পাওয়া গেল লাবুশেনকে।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
কোচ গ্লেন মিলসের ৭৪তম জন্মদিনে সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের শুভেচ্ছা।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
ফুটবল ছেড়েছেন এই তো কদিন। এখনই তো উপভোগের সময়। সেই কাজটাই এভাবেই করছেন ইব্রাহিমোভিচ।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
আচমকা ইতালির প্রধান কোচের পদ ছেড়ে দিলেন রবার্তো মানচিনি। বিদায়ী সেই কোচকে শুভকামনা জানিয়েছেন দোন্নারুম্মা।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
মাঠের সময়টা দারুণ কাটছে তাসকিন আহমেদের। মাঠের বাইরেও নেই কোনো বিতর্ক। সব মিলিয়ে তাসকিন যে বেশ খুশি, সেটাই লিখলেন ক্যাপশনে।
ছবি: ইনস্টাগ্রাম