রশিদের সাহ্‌রি আর টেন্ডুলকারের ঘোরাঘুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহ্‌রি খাওয়ার সময় গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও পেয়েছেন রশিদ খানরা। গোয়ায় ঘুরতে গেছেন শচীন টেন্ডুলকার। এল ক্লাসিকো খেলতে ক্যাম্প ন্যুতে গিয়ে ভক্তদের আবদার মেটাচ্ছেন ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
দুর্ঘটনার কারণে এবারের আইপিএলে ঋষভ পন্ত শুধুই দর্শক। খেলা দেখতে গিয়ে তাঁর সঙ্গে ছবি তুলে শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন জাতীয় দলের সতীর্থ শুবমান গিল
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
আনুশকা শর্মার অট্টহাসির ছবিটি বলে দিচ্ছে, মজার কিছু ঘটেছে। তাঁর সঙ্গে সেই হাসিতে যোগ দিয়েছেন বিরাট কোহলিও
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
রোদের উজ্জ্বলতায় নিজেকে এভাবেই মেলে দিয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে এভাবেই হাসি-আনন্দে মেতেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
বার্সেলোনায় এল ক্লাসিকো খেলতে গিয়ে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
গোয়ায় ঘুরতে গিয়ে এভাবেই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হলেন শচীন টেন্ডুলকার
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
সাহ্‌রিতে গুজরাট টাইটানস অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও সঙ্গী করেছেন রশিদ খান-নুর আহমেদরা
ছবি: ইনস্টাগ্রাম