তারকাদের ফেরা আর হলান্ডের নতুন চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের আমেজ শেষে এখন শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের রোমাঞ্চ। ইতিমধ্যে মাঠে নেমেছে প্রিমিয়ার লিগের একাধিক পরাশক্তি। আজ মাঠে নামবে ফরাসি লিগ ওয়ানের দলগুলোও। ক্লাব ফুটবলের চ্যালেঞ্জ সামনে রেখে অনুশীলনে দেখা গেছে নেইমার-হলান্ডদেরও। নিজেদের অনুশীলনের ছবি ভক্তদের জন্য পোস্ট করেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
বিশ্বকাপে সম্ভাবনা জাগিয়েও খালি হাতে ফিরতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা সে দুঃখ কিছুটা হলেও ভুলতে চান পিএসজির হয়ে দারুণ কিছু করে
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি চোটের কারণে। সুস্থ হয়ে এখন নেমে পড়েছেন মাঠে
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
শুধু মাঠে গোল করাতেই নয়, মাঠের বাইরেও চমকে দিচ্ছেন আর্লিং হলান্ড। হেয়ার স্টাইলেও নতুন রূপ এনেছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সিরিজ খেলে দেশে ফিরে এখন পরিবারকে সময় দিচ্ছেন চেতেশ্বর পূজারা। মেয়েকে কোলে নিয়ে তোলা হাস্যোজ্জ্বল এই ছবিটাই বলে দিচ্ছে, সময়টা দারুণ কাটছে তাঁর
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
পাওলো দিবালা এখন বিশ্বকাপজয়ী তারকা। সঙ্গী ওরিয়ানা সাবাতানির সঙ্গে সময়টাও তাঁর এখন দারুণ কাটছে
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
অবশেষে আমাদের দেখা হলো—আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে দেখা হওয়ার আনন্দটা এভাবেই প্রকাশ করলেন দলটির ইংলিশ তারকা বুকায়ো সাকা
ছবি: ইনস্টাগ্রাম