আটালান্টায় আফতাব–আতহার, এশিয়া সফরে ‘যোগী’ হলান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটালান্টায় ক্রিকেট খেলতে গেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী। সেখানে প্রতিপক্ষ হিসেবে আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে পেয়ে আনন্দিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
টেনিস খেলতে গিয়ে খুদে ভক্তের আবদার মিটিয়ে সেলফি তুলতে হলো স্তানিস্লাস ভাভরিঙ্কাকে
ইনস্টাগ্রাম
২ / ৬
পুত্রসন্তানের পিতা হয়েছেন জর্দি আলবা। ছেলের নাম রেখেছেন পাওলো
ইনস্টাগ্রাম
৩ / ৬
প্রতিদিন একটু একটু করে চোট থেকে সেরে উঠছেন কেইন উইলিয়ামসন। নিজেই জানালেন, পুনর্বাসনটা ভালোই চলছে তাঁর
ইনস্টাগ্রাম
৪ / ৬
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্‌–মৌসুম প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে। ছবিটি দিয়ে সবাইকে সেটিই জানিয়ে দিলেন কাসেমিরো
ইনস্টাগ্রাম
৫ / ৬
ম্যানচেস্টার সিটি প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ায়। সেটা জানাতে গিয়ে যোগীর ভঙ্গিতে নিজের গোল উদ্‌যাপনের ছবিটি দিয়েছেন আর্লিং হলান্ড
ইনস্টাগ্রাম
৬ / ৬
আটালান্টায় ক্রিকেট খেলতে গেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী। সেখানে প্রতিপক্ষ হিসেবে আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে পেয়ে আনন্দিত তিনি
ইনস্টাগ্রাম