ম্যাচ আবহে তাসকিন, প্রথম অনুশীলনে কেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ সময় পার করছেন মেসি। সেমিফাইনালেও যে ভালো সময় আসছে, সেই আশার কথাই জানিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন এখন বায়ার্নের। নতুন দলের হয়ে প্রথম অনুশীলন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
মন্ত্রী বলে কথা! ই–লার্নিং সেন্টারের উদ্বোধন করছেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজ
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
টটেনহামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক শেষ। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন এখন বায়ার্নের। নতুন দলের হয়ে প্রথম অনুশীলনটাও সারলেন কেইন
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
কদিন আগেই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে এসেছেন লিটন দাস। এবার যাচ্ছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে। খেলবেন টেবিলের তলানিতে থাকা গল টাইটানসের হয়ে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
মেয়ের তৃতীয় জন্মদিনে মেয়ে নুরির প্রতি ভালোবাসা জানালেন ফরাসি তারকা করিম বেনজেমা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
মেসি শুধু মাঠেই নামছেন না, মন খুলে প্রতিমুহূর্ত উপভোগও করছেন। লিগস কাপের সেমিফাইনালেও যে দারুণ এক সময় আসছে, সেই ইঙ্গিতই যেন ক্যাপশনে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
তাসকিনের ক্যাপশনের বোধ হয় যথার্থতা আছে। ম্যাচের আবহতে অনুশীলনের সময় তো এখনই। সামনেই যে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ
ছবি: ইনস্টাগ্রাম