ছবিতে টেস্ট মর্যাদা পাওয়ার সেই মুহূর্তগুলো

টেস্ট মর্যাদা নিয়ে সেদিন মানুষের মনে সংশয়ের মাত্রা কমই ছিল। গোটা দেশ অধীর অপেক্ষায় ছিল সেই মাহেন্দ্রক্ষণের। অবশেষে বাংলাদেশ সময় রাতের দিকে ঘোষণাটা এল—টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে বাংলাদেশকে। কুড়ি বছর আগে ২৬ জুনের সেই রাতটা ছিল সম্ভাবনার নতুন দিগন্তে যাত্রা শুরুর স্বপ্ন দেখার, নতুন আশায় নিজেদের মন ভরিয়ে তোলার রাত। লন্ডনে লর্ডসের লং রুমে সেই সভায় উপস্থিত ছিলেন সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। তাঁরা সেদিন ক্রিকেট দুনিয়াকে বোঝাতে পেরেছিলেন বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়া বিশ্ব ক্রিকেটেরই লাভ। সভায় কোনো প্রকার বিরোধিতা ছাড়াই বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আইসিসির সে সময়ের সভাপতি ম্যালকম গ্রে এক সংবাদ সম্মেলনে টেস্ট পরিবারের নতুন সদস্য হিসেবে বরণ করে নেন বাংলাদেশকে। আনন্দের হিল্লোল বয়ে যায় গোটা বাংলাদেশে। টেস্ট মর্যাদা পাওয়ার মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রেখেছিলেন আলোকচিত্রী শামসুল হক

২০০০ সালের ২৬ জুন। লর্ডসের সভা থেকে বাংলাদেশের টেস্ট মর্যাদা আদায় করে বেরিয়ে আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সে সময়কার সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। ছবি: শামসুল হক
২০০০ সালের ২৬ জুন। লর্ডসের সভা থেকে বাংলাদেশের টেস্ট মর্যাদা আদায় করে বেরিয়ে আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সে সময়কার সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। ছবি: শামসুল হক
দেশের ক্রিকেটের দিগন্ত বদলে দেওয়া সেই সংবাদ সম্মেলনে বিসিবির সে সময়কার সভাপতি সাবের হোসেন চৌধুরী ও আইসিসির সে সময়ের সভাপতি ম্যালকম গ্রে। এই সংবাদ সম্মেলনেই বাংলাদেশের টেস্ট মর্যাদার ঘোষণা এসেছিল। ছবি: শামসুল হক

বাংলাদেশের নতুন যাত্রায় আইসিসির সে সময়ের সভাপতির শুভকামনা। ছবি: শামসুল হক
বাংলাদেশের নতুন যাত্রায় আইসিসির সে সময়ের সভাপতির শুভকামনা। ছবি: শামসুল হক
দেশের খেলাধুলার ইতিহাসে টেস্ট মর্যাদা পাওয়া ছিল বিশেষ ঘটনাই। লর্ডসের বাইরে বিসিবির সে সময়কার সভাপতি সাবের হোসেন চৌধুরীকে ঘিরে উৎসুক ক্রিকেটপ্রেমীরা। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিরাও সেদিন আনন্দে মেতেছিলেন। ছবি: শামসুল হক