কোলাহলেও শান্ত পান্ডিয়া আর ইব্রা বললেন অপেক্ষা করতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও শান্তির খোঁজে স্ত্রী–সন্তান নিয়ে ঘুরতে গেছেন হার্দিক পান্ডিয়া। সবার সুন্দর দিন প্রত্যাশা করেছেন রবার্ট লেভানডফস্কি। আর ইব্রা বললেন অপেক্ষায় থাকতে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে। রবার্ট লেভানডফস্কির চোখ এখন লা লিগার শিরোপায়। আলেমিরয়ার বিপক্ষে ম্যাচের আগে মিলল একটু অবসর। খাবার হাতে নিয়ে তাই হয়তো ভাবলেন সবাইকে শুভকামনা জানানো যাক। ক্যাপশনে লিখলেন, ‘দিন সুন্দর হোক।’
ইনস্টাগ্রাম
২ / ৮
সিডনিতে মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার সিডনিতে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার গেছেন এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে দলটির শুভেচ্ছাদূত হয়ে। দেশের হয়ে এই ভূমিকা নিতে পেরে গর্বিত তিনি
ইনস্টাগ্রাম
৩ / ৮
গতকাল ছিল অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা মিচেল জনসনের জন্মদিন। এই দিনে যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ দিতেই পোস্টটি দিয়েছেন জনসন। পরিবার তাঁর জন্য দিনটিকে বিশেষ করে তুলেছে বলেও লিখেছেন তিনি
ইনস্টাগ্রাম
৪ / ৮
দিনেশ কার্তিকের কারণে দলে জায়গা হচ্ছে না ঋষভ পন্তের। তবে অস্ট্রেলিয়ায় নিজের সময়টা মন খারাপ করে কাটাচ্ছেন না ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান। হেলিকপ্টারে করেও বেশ ঘুরছেন পন্ত। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয় নিয়েই প্রতিটি দিনের শুরু।’
ইনস্টাগ্রাম
৫ / ৮
খেলার বাইরে সময়টা ভালোই কাটছে টানা দুটি ব্যালন ডি’অর জেতা বার্সেলোনার নারী দলের তারকা ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসের। খুদে ভক্তদের সঙ্গে ছবি তুলে সেটি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। পরে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসির ক্রীড়া সাংবাদিক মিম ওয়াকার–খানকে
ইনস্টাগ্রাম
৬ / ৮
ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে এখন পাকিস্তানে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশ অধিনায়ককে কাছে পেয়ে আড্ডায় মেতেছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। পরে নিজেদের হাসি–ঠাট্টার মুহূর্তের ছবিটি পোস্ট করেছেন বিসমাহ
ইনস্টাগ্রাম
৭ / ৮
অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বেশ ব্যস্ত সময় কাটছে হার্দিক পান্ডিয়ার। তবে এর মধ্যেও একটু বিরতি পেয়ে ঘুরতে গেছেন স্ত্রী–সন্তানকে নিয়ে। ক্রিকেটের কোলাহলে পরিবারই শান্তির জায়গা, সেটি বুঝিয়ে দিয়েছেন এই ছবি দিয়ে। লিখেছেন, ‘কোলাহলে আমার শান্তি।’
ইনস্টাগ্রাম
৮ / ৮
চোটে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এখন আছেন ফেরার প্রস্তুতিতে। এই ছবি পোস্ট করে ইব্রা লিখেছেন, ‘শুধু অপেক্ষা করুন।’
ইনস্টাগ্রাম