ম্যাক অ্যালিস্টারের গর্ব ও ‘করপোরেট লুকে’ ইমাম–উল–হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াদ আলম বরাবরই নিজস্ব সংস্কৃতির পূজারি। তাঁর ইনস্টাগ্রামে গেলেই সেটা বোঝা যায়। পাকিস্তানি পোশাকে প্রায়ই ছবি দেব। গোঁফও রেখেছেন বেশ পাকিয়ে। শীত মৌসুমে গায়ে শাল চড়াবেন—এতে অবাক হওয়ার কিছু নেই। ওদিকে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে এখন ভারতের হায়দরাবাদে। ডেভন কনওয়ে আর মাইকেল ব্রেসওয়েল করাচি থেকে হায়দরাবাদ পৌঁছেই আঁটসাঁট সূচির একটা নমুনা দিলেন ইনস্টাগ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যম তারকারা নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই আজকের এই ফটো ফিচার—
১ / ৮
আগের রাতেই করাচিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেটি খেলেছেন। ব্যাগ-পত্র গুছিয়েই মাঠে গিয়েছিলেন। সিরিজ জেতার উৎসব করেই সোজা বিমানবন্দরে। সেখানে ধরেছেন হায়দরাবাদের বিমান। পাকিস্তান থেকে ভারতের মাটিতে পৌঁছলেন খুব ভোরে। ডেভন কনওয়ে আর মাইকেল ব্রেসওয়েল হায়দরাবাদের হোটেল পৌঁছেই যেন আঁটসাঁট সূচির নমুনা হিসেবে একটা ছবি তুলে রাখলেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
নানা জাতে কুকুর পোষেন ডেভিড বেকহাম। তাঁরই কয়েকটির সঙ্গে দারুণ এই ছবি ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলারের
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
ব্রাইটনের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন ফুটবলারকে লিভারপুল ম্যাচের আগে সংবর্ধনায় ভাসিয়েছিল ব্রাইটন। বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি আর পদকসহ ম্যাক অ্যালিস্টার নিজের ছবিটি ইনস্টাগ্রামে দিয়েছেন গর্বের সঙ্গেই
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
দুবাইতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির জন্য প্রস্তুত হচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা
ছবি: টুইটার
৫ / ৮
ইমাম-উল-হককে দারুণ লাগছে ‘করপোরেট লুকে’
ছবি: টুইটার
৬ / ৮
শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারানোর ম্যাচটি শুবমান গিল স্মরণ করে রাখলেন ইনস্টাগ্রামে ছবি দিয়ে।
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
উঠতি জিমন্যাস্টসদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্টস সিমোনা বাইলস
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
শাল পরে শীতের আমেজ অনুভব করছেন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম
ছবি: টুইটার