পাতাল রেলে কোহলি, ইংল্যান্ডে ওয়ার্নারদের ঘোরাঘুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ছিল লিওনেল মেসির জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি পিএসজিতে সাবেক হয়ে যাওয়া মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
স্ত্রীর সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়ে ছবিটি দিয়ে জর্দি আলবা লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরী’
ইনস্টাগ্রাম
২ / ৬
ছেলে আয়ানের জন্মদিনে সপরিবার কামরান আকমল। কেক কাটার অপেক্ষায় সবাই
ইনস্টাগ্রাম
৩ / ৬
যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে কিংবদন্তি ও বর্তমান তারকাদের এক প্রদর্শনী ম্যাচে এভাবেই ক্যামেরাবন্দী হলেন ব্রাজিলের দুই সাবেক ফুটবলার রোনালদো ও রোনালদিনিও
ইনস্টাগ্রাম
৪ / ৬
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের এই ছবি কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের। মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এটিকেই বেছে নিয়েছেন পিএসজির ফরাসি তারকা এমবাপ্পে
ইনস্টাগ্রাম
৫ / ৬
এজবাস্টনে প্রথম টেস্ট জয়ের পর অনেকটাই ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। এ কারণেই পরিবার নিয়ে একটু ঘোরাফেরা!
ইনস্টাগ্রাম
৬ / ৬
পাতালরেলের স্টেশনে বসে পত্রিকা পড়া ছাড়া আর কীইবা করার থাকে! বিরাট কোহলিও সে কাজটাই করছেন
ইনস্টাগ্রাম