শেরেবাংলায় হঠাৎ মাশরাফি
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ হঠাৎ করেই হাজির মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা কয়েকজন সতীর্থের সঙ্গে সময় কাটালেন মাশরাফি।
মাশরাফির সঙ্গে দেখা করতে যেন তর সইছিল না মাহমুদউল্লাহর। সাবেক অধিনায়কের সঙ্গে দেখা করতে মাঠে দৌড়ে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
১ / ৬
কত দিন পর দেখা! সাবেক ও বর্তমান অধিনায়ক জড়ালেন আলিঙ্গনে।
২ / ৬
বিশ্বকাপে কী কৌশল নিতে হবে সেটিই কি মাহমুদউল্লাহকে বোঝাচ্ছেন মাশরাফি?
৩ / ৬
বোলার মাশরাফির দেখা মিলল শেরেবাংলার নেটে। সৌম্য ও তাসকিনকে দেখালেন কীভাবে বোলিং করতে হবে।
৪ / ৬
এই ভাবে বল ধরতে হবে, তাসকিন দেখাচ্ছেন মাশরাফি। পাশ থেকে দেখছেন উইকেটকিপার নুরুল হাসান।
৫ / ৬
সৌম্য সরকারও বোলিং নিয়ে কিছু পরামর্শ পেলেন সাবেক অধিনায়কের কাছ থেকে।
৬ / ৬