- টানা ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের
- চামিরা ইজ অন ফায়ার
- ফিরলেন অ্যালেন
- শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড: যে যেখানে দাঁড়িয়ে
- ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
চামিরার পর খরুচে তিকশানা
নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৩৭/৬
১৭তম ওভারে—১৮
১৮তম ওভারে—২১
চামিরা ও তিকশানার করা এই দুই ওভারেই খেলার চেহারা পাল্টে দিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের প্রতিরোধ
নিউজিল্যান্ড: ১৭ ওভারে ১১৮/৬
এবারের বিশ্বকাপে আজই প্রথম দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কোল ম্যাকনকি। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন তিনিই। চামিরার করা ইনিংসের ১৭তম ওভারে তিনি মেরেছেন ২ ছক্কা ও ১ চার। অপরাজিত আছেন ২৫ রানে।
টানা ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ড: ১২.১ ওভারে ৮৪/৬
তিকশানার দারুণ ওভার! ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্রকে ফেরানোর পর চতুর্থ বলে বোল্ড করলেন মার্ক চ্যাপম্যানকে।
চ্যাপম্যানকে করা বোল্ডটি তিকশানা হয়তো অনেক দিন মনে রাখবেন। একেবারে ক্লাসিক অফস্পিন! বলটি লেগ স্টাম্পে পড়ে টার্ন করে চ্যাপম্যানের অফ স্টাম্পে লেগেছে।
পরের ওভারে আরেক স্পিনার ভেল্লালাগের বলে বোল্ড হন নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান ড্যারিল মিচেলও। ৩ উইকেটে ৮৪ রান করা নিউজিল্যান্ডের রান এখন—৮৪/৬।
চামিরা ইজ অন ফায়ার
নিউজিল্যান্ড: ১০ ওভারে ৭৫/৩
চামিরার করা ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দেন রাচিন রবীন্দ্র। অধিনায়ক দাসুন শানাকা সেই ক্যাচটি নিতে পারেননি। তবে পরের বলেই আরেক ব্যাটসম্যান ফিলিপসকে বোল্ড করেন এই পেসার। ১৮ বলে ১৮ রান করেছেন ফিলিপস।
নিজের প্রথম ওভারে টিম সাইফার্টকে আউট করেছেন চামিরা। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন চামিরা।
এবার আউট সাইফার্ট
নিউজিল্যান্ড: ৬ ওভারে ৪৪/২
ইনিংসের পঞ্চম ওভারে দুশ্মন্ত চামিরার আঘাত! নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ফেরালেন টিম সাইফার্টকে। ৮ রান করে ফিরছেন সাইফার্ট। প্রথম ৩ ওভারে ৩০ রান করা নিউজিল্যান্ড পাওয়ার প্লে শেষ করেছে ৬ ওভারে ৪৪ রান নিয়ে।
ফিরলেন অ্যালেন
নিউজিল্যান্ড: ৪ ওভারে ৩৩/১
ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের মূল ভরসা দুই ওপেনার ফিল অ্যালেন ও টিম সাইফার্ট। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও দুজনে দারুণ শুরু করেছিলেন।
প্রথম ৩ ওভার শেষে ৩০ রান তুলেছিল তারা। তবে চতুর্থ ওভারের প্রথম বলে মহিশ তিকশানার বলে ফিরেছেন অ্যালেন। ১৩ বলে ২৩ রান করে তিকশানার হাতেই ক্যাচ দিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড: যে যেখানে দাঁড়িয়ে
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যাবে এবারের টুর্নামেন্টের সহ–আয়োজক শ্রীলঙ্কার।
অন্যদিকে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই আজ হারলেও টুর্নামেন্টে টিকে থাকবে তারা। তবে তাতে দলটির সেমিফাইনালে খেলা নানা সমীকরণের ওপর নির্ভর করবে।
ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
কলম্বোতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক চারিত আসালাঙ্কা।
নিউজিল্যান্ড দলেও পরিবর্তন একটি। বাদ পড়েছেন অলরাউন্ডার জিমি নিশাম। সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার কোল ম্যাকনকি।