বিপিএলের সূচি: কবে, কোথায়, কখন, কার ম্যাচ
আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। টুর্নামেন্টের প্রথম পর্ব হবে সিলেটে। ফাইনাল আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ।
আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে ঢাকাতে।
১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।