১৬৫ কোটি ডলারে রাজস্থানের নতুন মালিকানা
আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস পেল নতুন মালিক। স্টিল কিং লক্ষ্মী এন মিত্তাল ও তাঁর পরিবার এবং আদর পুনাওয়ালা প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলারে (২০ হাজার ২৫০ কোটি টাকা) ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন। এতে মিত্তাল পরিবার পাচ্ছে প্রায় ৭৫ শতাংশ ও পুনাওয়ালা ১৮ শতাংশ মালিকানা। ২০০৮ সালের পর শিরোপাহীন রাজস্থান এখন চতুর্থ স্থানে আছে। নতুন মালিকানায় তাদের দীর্ঘ শিরোপা–খরা কাটে কিনা, সেটাই দেখার বিষয়।