এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারতএসিসি

এমনটাই হওয়ার কথা ছিল। ক্রিকেটে ভারতের সঙ্গে তো আর জাপানের জেতার কথা নয়। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে আজ কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানেই জাপানকে হারিয়েছে ভারত।

জাপানের করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের নারী ক্রিকেট দল তুলেছিল মাত্র ৫৭ রান। ভারতের মেয়েরা এই রান তাড়া করেছে মাত্র ৫ ওভারে, ২ উইকেট হারিয়ে। ৮ উইকেটের এই জয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।

ভারত সেমিফাইনালে ওঠায় এবার তাদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। একই দিন অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ভারত টসে জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল
বিসিসিআই

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে নিগার সুলতানার দল। টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, চীন ৩৬ নম্বরে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই অবশ্য নতুন নয়। এক সপ্তাহ আগেই এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪০ রানে।

আগে ব্যাট করে ভারত তুলেছিল ১৪৯ রান। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল ৭ উইকেটে ১০৯ রানে। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে আবারও মুখোমুখি হওয়ায় সেই ম্যাচের ফল বদলে নতুন গল্প লেখার সুযোগও নিগার সুলতানাদের সামনে।