বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট কোথায় দেখবেন

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সশামসুল হক

২৩ বছরের অপেক্ষার অবসান হচ্ছে কাল। ২০০৩ সালের পর আগামীকাল সকালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার যে ভেন্যুতে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ, সেই মারারা স্টেডিয়ামই এবারের প্রথম টেস্টের ভেন্যু। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না। তবে বাংলাদেশে খেলা দেখা যাবে। বাংলাদেশে সম্প্রচার স্বত্ব পেয়েছে স্ট্রিমিং সাইট ট্যাপম্যাড (Tapmad)। ট্যাপম্যাড অ্যাপ ডাউনলোড করার পর সাবস্ক্রাইব করে দেখা যাবে খেলা।

ভারত ও পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে ম্যাচ। ভারতের স্টার স্পোর্টস ওয়ান চ্যানেল ও পাকিস্তানের টেন ক্রিকেট সরাসরি দেখাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। এই দুটি চ্যানেল দেখার জন্য আপনার কেব্‌ল লাইনে চোখ রাখতে পারেন।

আরও পড়ুন