হতাশার সন্ধ্যা আর মিরাজের কাঁধে তামিমের হাত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। বেলা ১১টায় তপ্ত গরমের মধ্যে শুরু হওয়া ম্যাচটি শেষ হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার পর। এই ম্যাচের খণ্ডচিত্র দেখুন প্রথম আলোর বিশেষ ফটোজার্নালিস্ট শামসুল হকের ক্যামেরায়
১ / ১২
দিনের শুরুতে একাদশে নাম ছিল মোস্তাফিজুর রহমানের। ওয়ার্মআপের সময় হাঁটুতে অস্বস্তিবোধ করায় টসের আগমুহূর্তে তাঁর নাম সরিয়ে নেওয়া হয়। পরে অবশ্য মাঠেই দেখা গেছে তাঁকে
শামসুল হক
২ / ১২
দুপুরের তপ্ত গরমে তিনবার পানি পানের বিরতি দিতে হয়েছে আম্পায়ারকে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের গলা ভেজাতে হয়েছে বারবারই
শামসুল হক
৩ / ১২
শুধু দুপুরে ব্যাটিংয়ের সময়ই নয়, বিকেলে ফিল্ডিংয়ের সময়ও
শামসুল হক
৪ / ১২
গরমের কারণে এক আম্পায়ার তো মাথায় পানিই ঢেলেছেন
শামসুল হক
৫ / ১২
গ্লাভস খুলতে খুলতে ফিরছেন নাজমুল হোসেন। মাঠে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছেন তিনি
শামসুল হক
৬ / ১২
ভালো খেলছিলেন। হাতছানি দিচ্ছিল ফিফটিও। কিন্তু অফ স্পিনার ফক্সক্রফটের বেশি টার্ন নেওয়া এক ডেলিভারিতে বোল্ড হয়ে লিটনকে ফিরতে হয় ৪৬ রানে
শামসুল হক
৭ / ১২
তুলে মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে পারেননি সাইফ হাসান। এই শটেই মিড অনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫৭ রান করা এই ওপেনার
শামসুল হক
৮ / ১২
কিছু বল এত নিচু হয়ে আসছিল যে খেলতেই কষ্ট হচ্ছিল মিরাজদের
শামসুল হক
৯ / ১২
অধিনায়ক মিরাজের ইনিংস থেমেছে ১৪ বলে ৬ রানে
শামসুল হক
১০ / ১২
বাংলাদেশের শেষ ব্যাটসম্যানও আউট। হৃদয়–নাহিদদের সঙ্গে সৌজন্যতার করমর্দন নিউজিল্যান্ডের খেলোয়াড়দের
শামসুল হক
১১ / ১২
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে তখন। মাঠে নেমে এলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সান্ত্বনা আর সাহসই কি দিচ্ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে?
শামসুল হক
১২ / ১২
খেলা শেষে ডাগআউটেই প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার। দ্বিতীয় ওয়ানডের দল নিয়েই কি আলোচনা?
শামসুল হক