ছবির গল্পে সঞ্জু–সূর্যকুমার–পান্ডিয়াদের বিশ্বকাপ শিরোপা উদ্‌যাপন

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় দল। আহমেদাবাদে নেচে, গেয়ে এবং ফটোসেশনের মাধ্যমে নিজেদের এই অর্জনকে স্মরণীয় করে রেখেছেন সঞ্জু স্যামসন-সূর্যকুমার যাদব- হার্দিক পান্ডিয়ারা। এই উদ্‌যাপনে তাঁদের সঙ্গে একাত্ম হয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরাও। ভারতীয় দল ও দর্শকের সেই উদ্‌যাপনের মুহূর্ত বাঁধা পড়েছে ক্যামেরার ফ্রেমে।
১ / ৯
বিশ্বকাপ ট্রফি হাতে স্ত্রী–কন্যাদের সঙ্গে ভারতের কোচ গৌতম গম্ভীর। ছবিটা পোস্ট করেছেন গম্ভীরের স্ত্রী নাতাশা জৈন
ইনস্টাগ্রাম
২ / ৯
‘শুধু একটি দল নয়, আমরা একটি পরিবার। শুধু একটি ট্রফি নয়, এটি শতকোটি মানুষের স্বপ্ন’—এ ক্যাপশন দিয়ে দলীয় উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব
ইনস্টাগ্রাম
৩ / ৯
‘ভারত। বাড়ি। বিশ্ব চ্যাম্পিয়ন।’—এ ক্যাপশনেই নিজের উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন ফাইনালে ম্যাচসেরা হওয়া ভারতীয় পেসার যশপ্রীত বুমরা
ইনস্টাগ্রাম
৪ / ৯
‘আমার ট্রফি তার ট্রফিটাকে ধরে আছে’—এমন রোমান্টিক ক্যাপশন দিয়ে উদ্‌যাপনের ছবিটা পোস্ট করেছেন সঞ্জু স্যামসনের স্ত্রী চারুলতা স্যামসন
ইনস্টাগ্রাম
৫ / ৯
পিচের ওপর ট্রফি রেখে বিশেষ এই পোজে ছবি তুলেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আরও একবার’
ইনস্টাগ্রাম
৬ / ৯
আনন্দে ট্রফিটাকে কাঁধেই তুলে নিলেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী
ইনস্টাগ্রাম
৭ / ৯
ভক্ত-সমর্থকের শিরোপা উদ্‌যাপন চলছে দিল্লির রাস্তায়ও
এএফপি
৮ / ৯
ভারতের বারানাসিতে এভাবেই রাস্তায় নেমে শিরোপা জয় উদ্‌যাপন করেন ক্রিকেট-ভক্তরা
এএফপি
৯ / ৯
বাঁধভাঙা উদ্‌যাপনে মেতে শিরোপা জয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখছেন সূর্যকুমার যাদবরা
এএফপি