- ইংল্যান্ডের দুর্দান্ত জয়
- উইল জ্যাকসের কীর্তি
- শেষ ওভারে ইংল্যান্ডের লাগবে ৫ রান
- ফিলিপসের এক ওভারেই ২২
- ব্রুকও আউট
- অচেনা বাটলার
- কত করবে নিউজিল্যান্ড
- আবার রশিদের আঘাত
- ফিরলেন রবীন্দ্র
- ৫ বলের মধ্যে ফিরলেন দুই ওপেনার
- নিউজিল্যান্ডের ভালো শুরু
- আর্চারকে জবাব দিলেন সাইফার্ট
- আর্চারের দুর্দান্ত শুরু
- ম্যাচের আগে জেনে নিন সমীকরণ
- টস
ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৩৩ রান করে যখন ব্যান্টন আউট হন তখন ইংল্যান্ডের ১৬.৫ ওভারে ১১৭। ১৯ বলে দলটির তখন দরকার ৪৩ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন রেহান আহমেদ, উইকেটে ছিলেন উইল জ্যাকস। তখন ইংল্যান্ড এই রান তাড়া করবে সেটা কজন ভেবেছিলেন!
তবে ১৮তম ওভারে ফিলিপসের এক ওভারে খেলার চেহারা বদলে দেন রেহান ও জ্যাকস। এই ওভারে ১ ছক্কা ও ২ চার মারেন জ্যাকস, রেহান মারেন ১টি ছক্কা। এরপর শেষ ২ ওভারে তাদের প্রয়োজন ছিল ২১ রান।
১৯তম ওভারে স্যান্টনারের ওভারে দুজনে মিলে তোলেন ১৬ রান। এরপর শেষ ওভারে ৫ রানের সমীকরণ তারা মিলিয়ে ফেলেন ৩ বলেই।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৯/৭ (ফিলিপস ৩৯, সাইফার্ট ৩৫; রশিদ ২/২৮, জ্যাকস ২/২৩)। ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৬১/৬ (জ্যাকস ৩২*, রেহান ১৯*; রবীন্দ্র ৩/১৯, ফিলিপস ১/৪৩)। ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা: উইল জ্যাকস।
উইল জ্যাকসের কীর্তি
শেষ ওভারে ইংল্যান্ডের লাগবে ৫ রান
প্রথম বল: ১ রান।
দ্বিতীয় বল: ১ রান।
তৃতীয় বল: চার। যদিও ব্যাট থেকে আসেনি, এসেছে হেলমেটে লেগে। তাতে কী!
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
ফিলিপসের এক ওভারেই ২২
ইংল্যান্ড: ১৮ ওভারে ১৩৯/৬
৩ ওভারে ইংল্যান্ডের লাগত ৪৩ রান। এমন সময়ে বোলিংয়ে এসে ২২ রান খরচ করলেন ফিলিপস। এই ওভারে ১ ছক্কা ও ২ চার মারেন জ্যাকস, রেহান মারেন ১টি ছক্কা। শেষ ২ ওভারে এখন তাদের দরকার ২১ রান।
রবীন্দ্রর অসাধারণ স্পেল
ইংল্যান্ড: ১৭ ওভারে ১১৭/৬
রবীন্দ্রের বলে ফিরলেন ব্যান্টন। ৩৩ রান করা এই ব্যান্টনই ইংল্যান্ডের ভরসা হয়ে ছিলেন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র।
৩ ওভারে ইংল্যান্ডের দরকার ৪৩ রান।
জমে উঠেছে খেলা
ইংল্যান্ড: ১৫ ওভারে ১০৫/৫
শেষ ৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৫৯ রান। কাজটা কঠিন ইংল্যান্ডের জন্য। উইকেটে আছেন ব্যান্টন ও জ্যাকস।
ইংল্যান্ডের দরকার ৮ ওভারে ৭৬
ইংল্যান্ড: ১২ ওভারে ৮৪/৪
কিউই স্পিনারদের বিপক্ষে লড়ছেন স্যাম কারেন ও টম ব্যান্টন। ২০ রানে অপরাজিত ব্যান্টন, ১২ রানে কারেন। ৮ ওভারে তাদের দরকার ৭৬ রান।
ব্রুকও আউট
ইংল্যান্ড: ৯ ওভারে ৫৯/৪
পাকিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রুক আজ ফিরলেন ২৬ রান করে। ফিলিপসের বলে লং অফে মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
এরপর রবীন্দ্রর বলে ফিরেছেন বেথেলও। ২১ রান করে আউট হয়েছেন তিনি। দারুণ ক্যাচ নিয়েছেন ফিলিপস।
ব্রুকই এখন ভরসা
ইংল্যান্ড: ৬ ওভারে ৪৭/২
২ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। অধিনায়ক ব্রুক ও জ্যাকব বেথেলে পাওয়ার প্লেতে দলটি তুলেছে ৪৭ রান।
গত ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানকে বিপদে ফেলেছেন ব্রুক। আজ সেই ব্রুকই পাকিস্তানের ভরসা। লক্ষ্য ১৬০। একটা বড় ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
অচেনা বাটলার
৩, ৩,৭, ২ এরপর আজ ০। এই বাটলার বড্ড অচেনা। তাঁকে আজ শূন্য রানে আউট করেছেন লকি ফার্গুসন।
হেনরির ৫০
ইংল্যান্ড: ১ ওভারে ২/১
প্রথম ওভারেই ফিল সল্টকে ফেরালেন ম্যাট হেনরি। এটি আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে হেনরির ৫০তম উইকেট।
নিউজিল্যান্ডের ১৫৯
১৪ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ১২৩। এখান থেকে যেকোনো দলই ১৮০ রানে চোখ রাখবে। তবে নিউজিল্যান্ড তুলতে পেরেছে ১৫৯। শেষ ৬ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৩৬।
নিউজিল্যান্ড প্রত্যাশামতো রান করতে পারেনি ইংলিশ স্পিনারদের জন্য। নিউজিল্যান্ড উইকেট হারিয়েছে ৭টি, সব কটিই নিয়েছেন স্পিনাররা। রশিদ, জ্যাকস, রেহান নিয়েছেন ২টি করে উইকেট, একটি উইকেট নিয়েছেন ডসন।
নিউজিল্যান্ডের এই রানটাই অনেক বড় মনে হতে পারে। তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের স্পিনারদেরও পারফর্ম করতে হবে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৯/৭ (ফিলিপস ৩৯, সাইফার্ট ৩৫; রশিদ ২/২৮, জ্যাকস ২/২৩)
কত করবে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৪৭/৬
স্পিনারদের বিপক্ষে যেন মুখ থুবড়ে পড়ছে নিউজিল্যান্ড। দলটি এখন পর্যন্ত উইকেট হারিয়েছে ৬টি, সবটিই নিয়েছেন স্পিনাররা। রশিদ, জ্যাকস নিয়েছেন ২টি করে। লিয়াম ডসন ও রেহান আহমেদ উইকেট পেয়েছেন একটি করে।
আবার রশিদের আঘাত
নিউজিল্যান্ড: ১৪.১ ওভারে ১২৩/৪
ভালোই খেলছিলেন মার্ক চ্যাপম্যান। তবে রশিদের বিপক্ষে উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হলেন। ১৫ রান করেছেন তিনি।
কত রান করতে পারবে নিউজিল্যান্ড? ৩১ রানে ব্যাটিং করছেন ফিলিপস, নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন ড্যারিল মিচেল। রশিদের এরপরও ওভার বাকি একটি। আর্চারেরও বাকি এক ওভার।
ফিরলেন রবীন্দ্র
নিউজিল্যান্ড: ১২ ওভারে ১০৬/৩
এমন একটা বলে উইকেট পাবেন সেটা হয়তো রেহানও ভাবেননি!
লেগ স্পিনার রেহানের শর্ট ডেলিভারিতে মিডউইকেটে বেথেলের হাতে ক্যাচ তুলে দিয়েছেন রাচিন রবীন্দ্র। ১১ রানে আউট হয়েছেন এই বাঁহাতি।
৫ বলের মধ্যে ফিরলেন দুই ওপেনার
নিউজিল্যান্ড: ৯ ওভারে ৭৭/২
আদিল রশিদের করা প্রথম ওভারের শেষ বলে আউট হয়েছেন সাইফার্ট। ২৫ বলে ৩৫ রান করে ফিরেছেন তিনি।
পরের ওভারেই আউট হয়েছেন আরেক ওপেনার ফিন অ্যালেনও। উইল জ্যাকসের বলে ১৯ বলে ২৯ রান করে আউট হয়েছেন অ্যালেন।
নিউজিল্যান্ডের ভালো শুরু
আর্চারকে জবাব দিলেন সাইফার্ট
নিউজিল্যান্ড: ৫ ওভারে ৪৪/০
প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি। তবে আর্চারের করা তৃতীয় ওভারে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। অন্যপ্রান্তে ফিন অ্যালেনও নিজের খেলাটা খেলছেন।
সাইফার্ট অপরাজিত ২০ বলে ২৬ রান, অ্যালেন ১০ বলে ১৭।
আর্চারের দুর্দান্ত শুরু
আর্চারের বিপক্ষে প্রথম ওভারে কোনো জবাবই দিতে পারলেন না টিম সাইফার্ট। ওভারের পঞ্চম বলে আম্পায়ার তাঁকে ক্যাচ আউটের সিদ্ধান্তও দিয়েছিলেন। রিভিউ নিয়ে বেঁচে গেছেন।
প্রথম ওভার থেকে কোনো রান আসেনি।
ম্যাচের আগে জেনে নিন সমীকরণ
চার দলের এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে। অর্থাৎ এই গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়টা এখন শুধু নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ।
নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের সম্ভাবনা শেষ হয়ে যাবে। তখন নিউজিল্যান্ড শুধু সেমিফাইনালেই উঠবে না, ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ দলও হবে। পাশাপাশি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সুপার এইটে ‘গ্রুপ ১’–এর রানার্সআপ দল। পাশাপাশি এই ফল নিশ্চিত করবে যে দুটি সেমিফাইনালই হবে ভারতে।
টস
টসে জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।