দেড়টায় টস, ২টায় খেলা শুরু

আউটফিল্ড ও উইকেটের পাশের কিছু অংশ ভেজা থাকায় শুরু হতে দেরি হচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টফেসবুক/আতহার আলী খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সুখবর পাওয়া গেল স্যাবাইনা পার্ক থেকে। জানা গেল টস ও খেলা শুরুর সময়। বাংলাদেশ সময় রাত ১টায় সর্বশেষ মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা জানান বাংলাদেশ সময় রাত দেড়টায় টস ও রাত ২টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হওয়ার কথা ছিল টস, খেলা শুরুর সময় ছিল রাত ৯টা। তবে আগের কয়েক দিনের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। কয়েকবার মাঠ পরিদর্শন করে অবশেষে জানান হলো খেলা শুরুর সময়।

তবে কিংস্টনে আজ আকাশ ঝলমল করছে। তবে আগের কয়েক দিনের বৃষ্টির কারণে উইকেটের পাশে ও আউটফিল্ডের বড় একটা অংশ স্যাঁতসেঁতে হয়ে আছে। সম্প্রচার সংস্থার হয়ে কাজ করা ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় স্যামুয়েল বদ্রি টেলিভিশনে বলেছেন বৃষ্টি আবার বাধা না দিলেও দিনে খুব বেশি খেলা হওয়ার সম্ভাবনা নেই।

অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের  সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন