আফ্রিদি–রউফদের গতি বাড়ানোর পরামর্শ রমিজ রাজার

এক ফ্রেমে হারিস রউফ ও শাহিন আফ্রিদিছবি: পিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান সহজ জয়ই পেয়েছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে নিউজিল্যান্ড রান করেছে ২৮৮। ফখর জামানের ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান মাত্র ৫ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে জয়ের লক্ষ্য পেরিয়ে যায়।

এমন জয়ের পরও একটা বিষয়ে ঘাটতি চোখে পড়েছে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজার। সেই ঘাটতি বোলিংয়ে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা মনে করেন, এই দুই ফাস্ট বোলারকে ওয়ানডেতে বোলিং করার সময় গতি আরও বাড়াতে হবে।

আরও পড়ুন
পাকিস্তানের পেসার হারিস রউফ
ছবি: প্রথম আলো

আফ্রিদি ও রউফের দুজনেই কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে উইকেট নিয়েছেন। আফ্রিদি নিয়েছেন কিউই দুই টপঅর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল ও টম ল্যাথামের উইকেট। আর হারিস রউফ ওপেনার চ্যাড বাউসের সঙ্গে নিয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের উইকেট।

দুটি করে উইকেট নিলেও ম্যাচে পাকিস্তানের অন্য বোলারদের তুলনায় দুজনই রান একটু বেশি দিয়ে ফেলেছেন। আফ্রিদি ২ উইকেট নিতে ১০ ওভার বোলিং করে রান দিয়েছেন ৬৩। আর রউফও ১০ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন ৬৫ রান দিয়ে। অথচ নাসিম শাহ ১০ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন মাত্র ২৯ রান দিয়ে। শাদাব খান একটি উইকেট নিয়েছেন ১০ ওভারে ৫৬ রান দিয়ে।

আরও পড়ুন
পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা
ছবি : সংগৃহীত

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেছেন, ‘হারিস রউফের বোলিং নিয়ে প্রশ্ন আছে। আমি মনে করি, সে লেংথ বোলার হিসেবে অতটা কার্যকর নয়। সে এর চেয়ে ভালো ইয়র্কার অথবা গতির তারতম্য দিয়ে বোলিং করুক। টি–টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ কারণে এই সংস্করণে সে সহজেই উইকেট পায়। ওয়ানডের বোলিং আলাদা। আমি মনে করি, তার ওয়ানডেতে আরও কার্যকরী হতে গতি বাড়াতে হবে।’

হারিস রউফের বোলিং বিশ্লেষণ করতে গিয়ে রমিজ রাজা এরপর যোগ করেন, ‘সামগ্রিকভাবে তার গতি কমেছে। আমি ঠিক জানি না, সে নিজেই গতি কমিয়ে বোলিং করছে কি না। ধরুন, একটা ১০ ওভারের স্পেল, তখন আমি বুঝতে পারি যে ২–৩ ওভারে খুব বেশি গতি দেওয়ার দরকার নেই। তবে সব মিলিয়ে আমি মনে করি, তার গতি আরেকটু বাড়াতে হবে।’

আরও পড়ুন
পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি
ফাইল ছবি

আফ্রিদির ক্ষেত্রে রমিজের বক্তব্য, ‘ভবিষ্যতে শাহিন আফ্রিদির গড় গতি ১৩৬ কিলোমিটার থেকে আরও বাড়াতে হবে। বিশেষ করে এ ধরনের পিচে নিজের বোলিংটা বুঝতে হবে আপনাকে। এখানে আপনি মুভমেন্ট পাবেন না। তাই এখানে কার্যকরী হতে হলে আপনার বৈচিত্র্য থাকতে হবে, গতির তারতম্য আনতে হবে অথবা থাকতে হবে তীব্র গতি।’

আরও পড়ুন