ওয়ানডে সিরিজে কি সমতায় ফিরতে পারবে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারারে স্পোর্টস ক্লাবে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল। পরশু একই মাঠে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় জিম্বাবুয়ে। তিন ম্যাচের এই সিরিজে টিকে থাকতে আজ জয় ছাড়া অন্য কোনো পথ নেই তামিম ইকবালের দলের।

প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২ উইকেটে ৩০৩ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার শতকে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ১০৯ বলে ১৩৫ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন রাজা। কাইয়ার ব্যাট থেকে এসেছে ১২২ বলে ১১০ রানের ইনিংস। ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশের বোলারদের পাত্তা দেননি রাজা-কাইয়ারা। আজ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের বোলারদের।

প্রথম ওয়ানডেতে শতক তুলে নেন সিকান্দার রাজা
ছবি: এএফপি

বাংলাদেশের ব্যাটসম্যানদেরও ভুল করলে চলবে না। প্রথম ওয়ানডেতে ৪৫ ওভার শেষে হাতে ৯ উইকেট ছিল বাংলাদেশের। শেষ ৫ ওভারে উঠেছে মাত্র ৩৯ রান। শেষ দিকে আরেকটু দ্রুতগতিতে রান তুলতে পারলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত। সে যা–ই হোক, আজ সিরিজে বাঁচা-মরার লড়াইয়ে কি জয় তুলে নিয়ে সমতায় ফিরতে পারবে বাংলাদেশ?

পাঠক, ভোটে আপনার মতামত দিন।