এত ছক্কা আগে দেখেনি ক্রিকেট বিশ্ব, বিশ্ব রেকর্ডের পর বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য!
৫০ ওভারের খেলায় ২৮ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। লিস্ট এ ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
সূর্যবংশী ফিফটি করতে লেগেছিল ১৬ বল। মানে পরের ফিফটি করতে তাঁর লেগেছে মাত্র ১২ বল। সেঞ্চুরি করার পথে তিনি ছক্কা মেরেছেন ১৪টি। তাঁর এমন ইনিংসে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। আজ আরব আমিরাতের ২৫০ রানের জবাবে প্রথম ৫ ওভারে ভারত ‘এ’ দল তুলেছে ১০০ রান। লিস্ট এ ক্রিকেটে এটাই দ্রুততম দলীয় ১০০ রান।