‘৫ রান পেনাল্টি? তাহলে বড় ইস্যু’

নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসন বলে লালা মাখিয়ে নিয়ম ভেঙেছেনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট টেস্টে বাংলাদেশ দলের প্রথম ইনিংসে বোলিং দিয়েই আলোচনায় এসেছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। দ্বিতীয় ইনিংসে আলোচনায় বলে লালা মাখিয়ে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক যদিও এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে একটু অবাকই হলেন। কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলেন না তিনি।

পাশে বসা দলের ম্যানেজার নাফিস ইকবাল অবশ্য ঘটনাটি জানতেন। মুমিনুল কিছু বলার আগেই তিনি বললেন, ‘আমরা অবগত আছি। আমরা জানি কী হয়েছে।’ মুমিনুলও হাসতে হাসতে তাতে সায় দিলেন। নাফিস তখন যোগ করেন, ‘আমরা চতুর্থ আম্পায়ারকে জানিয়েছি। আমি দেখেছি, ৩৩.১ ওভারে।’ মুমিনুল অবশ্য বিষয়টিকে প্রথমে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করলেন না, ‘এটা বড় ইস্যু নয়।’

আরও পড়ুন
নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন
ছবি: এএফপি

মুমিনুল তখনো পুরো বিষয়টি বুঝে উঠতে পারেননি। আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারে ফিলিপসকে বলে লালা মাখাতে দেখা যায়। একবার নয়, দুবার এই ঘটনা ঘটে। সিলেট টেস্টের মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেল এ নিয়ে নিউজিল্যান্ড দলকে কোনো শাস্তি দেননি।

ক্রিকেটের আইনবিধির ৪৩.১ ধারায় লেখা আছে, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারেন। এ ছাড়া আম্পায়ার বল পাল্টে ফেলতে পারেন। আজ দুটির কোনোটিই হয়নি। মুমিনুলকে ৫ রান জরিমানার বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গেই তিনি বললেন, ‘৫ রান পেনাল্টি? তাহলে বড় ইস্যু (হাসি)।’

আরও পড়ুন

নিউজিল্যান্ড দলের ক্রিকেটার কাইল জেমিসনও নাকি ঘটনাটা জানতেন না। সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নেই জেনেছেন বলে তাঁর দাবি। স্পর্শকাতর এই বিষয় নিয়ে কোনো মন্তব্য না করে তা এড়িয়ে যাওয়াটাও তাই সহজ হলো তাঁর জন্য, ‘আমি জানতামই না। আমি জেনেছি এই তো, ৩৫ সেকেন্ড আগে। আমার কোনো ধারণাই নেই ঘটনাটা কখন ঘটেছে, কীভাবে ঘটেছে। আমার ফুটেজ দেখতে হবে।’

আরও পড়ুন