ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

ঢাকার সোনারগাঁও হোটেলে গত রোববার ও সোমবার আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান মুগ্ধ করেছে অনেককেই। কিন্তু এই অনুষ্ঠানের শেষটা হয়েছে অব্যবস্থাপনায়। আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিককে যেতে দেওয়া হয়নি অনুষ্ঠানে। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনেক সাংবাদিক এই অনুষ্ঠানে ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।