বিশ্বকাপে না খেলা সরকারের ‘বড় ভুল’: সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান সাম্প্রতিক টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের সরে আসাকে সরকারের 'বড় ভুল' হিসেবে চিহ্নিত করেছেন।মুম্বাইয়ে ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর এক অনুষ্ঠানে সাকিব বলেন, এটি দেশের ক্রিকেটের বিরাট ক্ষতি করেছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরের অনুমতি না দেওয়ায় বাংলাদেশ ১৯৯৯ সালের পর প্রথমবার কোনো বিশ্বকাপ আসরে খেলেনি। এতে ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন হলেও সেপ্টেম্বরে ভারতীয় দলের আসন্ন সফরে বরফ গলবে বলে আশাবাদী সাকিব।