সামনে ব্যস্ত সূচি, প্রস্তুত হচ্ছেন নাজমুল–মিরাজরা

ব্যস্ত আন্তর্জাতিক সূচি সামনে রেখে হওয়া ফিটনেস ক্যাম্পের শেষদিন ছিল আজ। আজ মিরপুরে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে ঘাম ঝরিয়েছেন নাজমুল, মিরাজরা। শামসুল হকের ক্যামেরায় দেখুন অনুশীলনের ছবি।
১ / ৮
১৭ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। এর আগে ফিটনেস ক্যাম্পে বাংলাদেশের ক্রিকেটাররা।
শামসুল হক
২ / ৮
অনুশীলনে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ।
শামসুল হক
৩ / ৮
কার হাতে যাচ্ছে বল? আজ ক্যাচিং অনুশীলনে নাজমুল, হৃদয় ও তানজিম।
শামসুল হক
৪ / ৮
ক্যাম্পে ছিলেন জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া স্পিনার আলিস আল ইসলামও।
শামসুল হক
৫ / ৮
দুজনেই একটি সংস্করণেই খেলেন। মুশফিক ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে নিয়েছেন অবসর, মুমিনুল টেস্ট ছাড়া সুযোগই পান না। ফিটনেস ক্যাম্পেই কি টেস্টে রান করার কৌশল আঁটছেন দুজন!
শামসুল হক
৬ / ৮
পুরোই ফুরফুরে মেজাজে ফ্রেমবন্দী মুমিনুল হক। সঙ্গী তাইজুল ইসলামের মুখে হাসি।
শামসুল হক
৭ / ৮
যেন একটা উইকেট পড়ল! অনুশীলন মিরাজ, নাজমুল, নাসুমদের উল্লাস।
শামসুল হক
৮ / ৮
জাতীয় দলের কোচ ফিল সিমন্সের কী কথাতে হাসছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন
শামসুল হক