তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের দাপট দেখুন ১৫ ছবিতে

প্রথম দিনের মতো টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। ডারউইনে আজ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার তানজিদ হাসান, নাজমুল হোসেনের ব্যাট থেকে এসেছে ৮৪ রান। এমন দিনের গল্প দেখুন ছবিতে।
১ / ১৫
দিনের শুরুটা করেছিলেন মুমিনুল–তানজিদ। দুজনে মিলে অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন সেটা ছবিতেই স্পষ্ট!
শামসুল হক
২ / ১৫
ফিফটি হলো না! মুমিনুল আউট ৪৯ রানে
শামসুল হক
৩ / ১৫
৯৩ রানের জুটি এসেছে নাজমুল–তানজিদের কাছ থেকে
শামসুল হক
৪ / ১৫
ওয়াও! তানজিদের এই শটে ভক্ত থেকে ক্রিকেট বিশ্লেষক, সবার এমনই প্রতিক্রিয়া ছিল
শামসুল হক
৫ / ১৫
তানজিদের সেঞ্চুরির উল্লাস
শামসুল হক
৬ / ১৫
সেঞ্চুরির পর হেলমেটে চুমু খাচ্ছেন তানজিদ
শামসুল হক
৭ / ১৫
পুল শট এবং চার! ফিফটির পথে নাজমুল দারুণ এই শটটি খেলেছেন
শামসুল হক
৮ / ১৫
ফিফটির পর নাজমুল হোসেন
শামসুল হক
৯ / ১৫
সেঞ্চুরি হলো না! নাজমুল ফিরছেন ৮৪ রান করে
শামসুল হক
১০ / ১৫
ডারউইন টেস্ট দেখতে এসে রোদ পোহানোর কাজটাও সারছেন তাঁরা
শামসুল হক
১১ / ১৫
রানের খাতাই খুলতে পারেননি লিটন
শামসুল হক
১২ / ১৫
খেলব কি খেলব না—এই দ্বিধা থেকেই স্লিপে ক্যাচ দিয়েছেন মুশফিক
শামসুল হক
১৩ / ১৫
ডারউইনে দলের সঙ্গে যোগ দিয়েছেন চোট কাটিয়ে ফেরা শরীফুল ইসলাম
শামসুল হক
১৪ / ১৫
হাসান মাহমুদ যেন পরিপূর্ণ ব্যাটসম্যান! আজ শেষ বিকেল হাল ধরেছেন, খেলেছেন ৭৬ বল
শামসুল হক
১৫ / ১৫
১৫৩ রানের লিড নিয়ে মাঠ ছাড়ছেন হাসান ও মিরাজ
শামসুল হক