যে রেকর্ডে শুধু ইংল্যান্ডের পেছনে বাংলাদেশ ও হাসান-মিরাজ-নাজমুলের কীর্তি
অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় বিপক্ষে টেস্ট জয়—ডারউইনে অসাধারণ কীর্তিই গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে রেকর্ড বইয়েও কম পরিবর্তন আসেনি।
টেস্টে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় প্রথম জয় পেয়েছে মাত্র একটি দল। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ম্যাচেই হারিয়েছিল ইংল্যান্ড। সেটি ছিল ইতিহাসের দ্বিতীয় টেস্টও। বাংলাদেশ অস্ট্রেলিয়া জয় করল তৃতীয় টেস্টে।
অস্ট্রেলিয়ায় কততম টেস্টে কোন দলের প্রথম জয়
** শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এখনো অস্ট্রেলিয়ায় জয়শূন্য।
ডারউইন টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বোলারদের নেওয়া উইকেটসংখ্যার পার্থক্য। উইকেট সংখ্যায় এর চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও টেস্ট জয়ের উদাহরণ আছে মাত্র দুটি। ২০২৪ সালে ভারত (১২৪৭) ও ওয়েস্ট ইন্ডিজ (১১১১) হারিয়েছিল এই অস্ট্রেলিয়াকেই।
হাসান মাহমুদের ৯/১১১…
• দেশের বাইরে বাংলাদেশের ম্যাচসেরা বোলিং। আগের রেকর্ড মেহেদী হাসান মিরাজের। ২০২১ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯/১৪৮।
• টেস্টে এক ম্যাচে বাংলাদেশের পেসারদের দ্বিতীয় সেরা বোলিং। সেরা ৯/৯৭, ২০০৮ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শাহাদাত হোসেনের।
• অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলা কোনো সফরকারী বোলারের তৃতীয় ম্যাচসেরা বোলিং। ১৯২৪ সালে ইংল্যান্ডের মরিস টেট ও ১৯৯০ সালে মেলবোর্নে পাকিস্তানের ওয়াসিম আকরাম অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে পেয়েছিলেন ১১টি করে উইকেট।
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের উইকেট, যা যৌথভাবে বাংলাদেশের রেকর্ড। এর আগে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ও ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৪ উইকেট নেন বাংলাদেশের পেসাররা।
টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার এক ম্যাচে ফিফটি ও ইনিংসে ৫ উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। এর দুবারই দেশের বাইরে। সাকিব আল হাসানও দেশের বাইরে দুবার এই কীর্তি গড়েছেন।
অধিনায়ক হিসেবে দেশের বাইরে বাংলাদেশের রেকর্ড তৃতীয় টেস্ট জিতলেন নাজমুল হোসেন। দুটি করে জয় ছিল মুমিনুল হক ও মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটাও নাজমুলের (৯)।