মিরপুরে মাহমুদউল্লাহদের ছবি তোলার দিন, হাসিখুশির দিন

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই রওনার আগে দেশের মাটিতে আজ শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের পাশাপাশি ছিল আইসিসি টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশনও। এ ছাড়া সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেনও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসব উপলক্ষের বাছাইকৃত মুহূর্ত দেখুন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায়।
১ / ১০
অনুশীলনে কী নিয়ে এত খুশি মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেনরা?
শামসুল হক
২ / ১০
ছবিতে আরেকজন না থাকলে নাজমুল হোসেনকে দেখে মনে হতে পারত, সামনের দিক থেকে বল বা এ–জাতীয় কিছু ছুটে আসছে বলেই অমন ভঙ্গিমা! অবশ্য স্থির হয়ে দাঁড়ানো স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির সামনে নাজমুলের এমন ভঙ্গিমার আসল কারণ অবশ্য তাঁরা দুজনই ভালো বলতে পারবেন।
শামসুল হক
৩ / ১০
স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের ক্লাসে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ
শামসুল হক
৪ / ১০
গা গরমে ফুটবল না থাকলে চলে!
শামসুল হক
৫ / ১০
চলছে রিশাদের লেগ স্পিন অনুশীলন
শামসুল হক
৬ / ১০
গভীর মনোযোগে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা শুনছেন দুই পেসার নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান
শামসুল হক
৭ / ১০
ছবি তোলার জন্য যাচ্ছেন মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদরা। বেশ হাসিখুশিই
শামসুল হক
৮ / ১০
চ্যাম্পিয়নস ট্রফিগামী দলের সঙ্গে ছবি তুলতে মাঠে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। হাঁটতে হাঁটতেই অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে এক ধাপ আলাপ সেরে নিলেন
শামসুল হক
৯ / ১০
চেয়ারের কাছে এসে পড়েছেন। ছবি তোলার জন্য বসার আগে আরেকবার স্যুট ঠিকঠাক করে নিচ্ছেন নাজমুল, তাসকিনরা
শামসুল হক
১০ / ১০
এই সেই ছবি! ভবিষ্যতের জন্য ক্যামেরার ফ্রেমে ধরে রাখা হলো—২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল
শামসুল হক