- ফাইনালে গেল ভারত
- টানা দুই বলে নেই দুজন
- উইকেটের মিছিল
- আরও বিপদে বাংলাদেশ
- এবার আউট সোবহানা মোস্তারি
- শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ
- শেফালির সেঞ্চুরিতে ভারতের ১৯৫
- হারমানপ্রীত আউট, তবে...
- চলছে শেফালির ঝড়
- কামালিনির উইকেট আর শেফালির ফিফটি
- ফিরলেন মান্ধানা
- এক নম্বরে স্মৃতি মান্ধানা
- ভারতের ভালো শুরু
- টসে জিতে ব্যাটিং করবে ভারত
ফাইনালে গেল ভারত
বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৮১/১০
হতাশ করল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারল না। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার দল গুটিয়ে গেছে মাত্র ৮১ রানে। হেরেছে ১১৪ রানে।
অথচ ভারতের ওপেনার শেফালি বর্মা একাই করেছেন ১০০ রান। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দিলারা। ভারতের নন্দিনী ও দিপ্তি ৩টি করে উইকেট নিয়েছেন।
ভারত ফাইনালে সোনার লড়াইয়ের জন্য খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
টানা দুই বলে নেই দুজন
বাংলাদেশ: ১৩ ওভারে ৬৬/৭
না, হ্যাটট্রিক হলো না। ইনিংসের ১৩তম ওভারে পেসার নন্দিনী শর্মা টানা দুই বলে ফিরিয়েছিলেন নাহিদা ও রাবেয়াকে। তবে তাঁর হ্যাটট্রিক বলটি সুলতানা আটকে দিয়েছেন।
উইকেটের মিছিল
বাংলাদেশ: ৯.২ ওভারে ৪৯/৫
উইকেটের মিছিলে সর্বশেষ যোগ দিয়েছেন দিলারা আক্তার। দিপ্তি শর্মার বলে ২৭ রান করে আউট হয়েছেন এই ওপেনার। ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৯৬, এই ম্যাচে বাংলাদেশের হারা এখন সময়ের ব্যাপার।
আরও বিপদে বাংলাদেশ
বাংলাদেশ: ৮ ওভারে ৪৪/৪
নিগার সুলতানা ইনিংসটা বড় করতে পারলেন না। ভারতীয় স্পিনার শ্রী চরণীর বলে ৯ বলে ৯ রান করে আউট হয়েছেন নিগার। তাতে বাংলাদেশের বিপদ আরও বেড়েছে। এরপর আউট হয়েছেন স্বর্ণাও। তাঁকে আউট করেছেন শ্রেয়াঙ্কা।
এবার আউট সোবহানা মোস্তারি
বাংলাদেশ: ৩ ওভারে ৯/২
সোবহানাও টিকতে পারলেন না। ক্রান্তির বাউন্সারে পুল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন সোবহানা। তিনি করতে পেরেছেন ৪ রান। উইকেটে এসেছেন নিগার সুলতানা।
শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশ: ২ ওভারে ৮/০
ইনিংসের দ্বিতীয় ওভার করা নন্দিনী শর্মার প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরলেন জুয়াইরিয়া ফেরদৌস।
শেফালির সেঞ্চুরিতে ভারতের ১৯৫
ভারত: ২০ ওভারে ১৯৫/৪
ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করতে শেফালির লাগত ১ রান। স্বর্ণা আক্তারের বলে শেফালি কোনো ঝুঁকি নেননি। কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি করেছেন।
টি–টুয়েন্টি ক্রিকেটে এটাই শেফালির প্রথম সেঞ্চুরি, সাদা বলের ক্রিকেটেও প্রথম। এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটেও এটাই প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।
তাঁর সেঞ্চুরিতে ভারত তুলেছে ১৯৫ রান। রানটা আরও বেশি হতে পারত। তবে শেষ ৩ ওভারে বাংলাদেশ ভালো বোলিং করেছে। ভারত তুলতে পেরেছে মাত্র ২০ রান।
হারমানপ্রীত আউট, তবে...
ভারত: ১৮ ওভারে ১৮১/৩
৪০ রান করেছেন। তবে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খুব একটা সাবলীল ছিলেন তা বলা যাবে না। ঠিকঠাক টাইমিং হচ্ছিল না তাঁর। শেষ পর্যন্ত স্পিনার রাবেয়ার বলে আউট হয়েছেন ৩৩ বলে ৪০ রান করে। অন্যদিকে ৯৬ রানে অপরাজিত শেফালি।
চলছে শেফালির ঝড়
ভারত: ১৫ ওভারে ১৫০/২
২৪ বলে ফিফটি করা শেফালি থামছেন না! এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। ৩৮ বলে ৭৯ রানে অপরাজিত আছেন এই ওপেনার। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিনি অপরাজিত ২৭ রানে।
কামালিনির উইকেট আর শেফালির ফিফটি
ভারত: ১০ ওভারে ৯৭/২
১০ বলে ৩ রান করে ফিরলেন গুনালান কামালিনি। বেশকিছু ডট বল খেলার পর সানজিদার বলে তিনিও চেয়েছিলেন স্লগ সুইপ খেলতে, তবে ধরা পড়েছেন রাবেয়ার হাতে।
উইকেটের অন্য প্রান্তে ঝড় তুলছেন শেফালি। ফিফটি করেছেন মাত্র ২৪ বলে। এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে ফিফটি করেছিলেন শেফালি।
ফিরলেন মান্ধানা
ভারত: ৭ ওভারে ৭৫/১
১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। স্পিনার নাহিদ আক্তারের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দিয়েছেন মান্ধানা।
উইকেট হারালেও ভারতের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ এরইমধ্যে দলটি ভালো শুরু পেয়ে গেছে। শেফালি এখনো অপরাজিত ৩৬ রানে।
এক নম্বরে স্মৃতি মান্ধানা
ভারতের ভালো শুরু
ভারত: ২ ওভারে ১৯/০
বেশ ভালোভাবেই শুরু করল ভারত। উইকেটও হারায়নি, আবার রানও তুলছে সহজেই। মারুফার করা প্রথম ওভার থেকে এসেছিল ৬ রান। দ্বিতীয় ওভার করেছেন সানজিদা আক্তার, এই স্পিনারের ওভার থেকে এসেছে ১৩ রান।
স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার এই জুটি কতদূর যায়, সেটাই দেখার!
টসে জিতে ব্যাটিং করবে ভারত
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত নারী ক্রিকেট দল।
নতুন বলে যথারীতি ইনিংস শুরু করেছেন পেসার মারুফা আক্তার। ভারতের বিপক্ষে জয় পেতে হলে তাঁর ভালো শুরু করা খুবই প্রয়োজন। কারণ ভারতের এই ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। আর ভারতের সঙ্গে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালাে না। বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ জিতেছে ২০২৩ সালে।