‘এটাই ভারতের আসল রূপ’

ভারত ক্রিকেট দল

‘হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল। হ্যাঁ, তোমরা বিশ্বের সেরা দল…কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়! পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিংরুমে চলে গেল! আইসিসি কোথায়’— এক্সে কথাগুলো লিখেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক জানেন, আইসিসির কাছে ‘সুবিচার’ চেয়ে লাভ নেই। সেখানকার শীর্ষ পদে বসে আছেন ভারতীয় জয় শাহ। তবু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে ক্রিকেটীয় চেতনা সমুন্নত রাখার আকুতি জানিয়েছেন লতিফ।