ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি
বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। মে মাসে প্রথম শ্রেণির ম্যাচ ফি ৭৫ হাজার থেকে ১ লাখ করার পর এবার তা দেড় লাখ টাকা করা হলো। একদিনের সংস্করণে ম্যাচ ফি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুন এবং টি–টুয়েন্টিতে ৪০ হাজার টাকার ম্যাচ ফি বাড়িয়ে দ্বিগুন করা হয়েছে। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এর আওতার বাইরে। মেয়েদেরও প্রথম শ্রেণির ম্যাচ ফি বাড়ানো হয়েছে।