হৃদয়-শামীমের ঝড়ে রেকর্ড জয় বাংলাদেশের
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে ও ২ ওভার হাতে রেখে জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রান তাড়া করে জয়। ১০ ওভার শেষে ৭৭/২ থাকলেও, তাওহিদ হৃদয় (২৭ বলে ৫১ রান, ম্যাচসেরা), শামীম ও পারভেজের ঝোড়ো ব্যাটিংয়ে কাজটি সহজ হয়ে যায়। বিশেষ করে ম্যাথু ফিশারের এক ওভারে ২৫ রান আসায় জয় নিশ্চিত হয়। বোলারদের মধ্যে রিশাদ ও রিপন শেষে ভালো করেন।