আইপিএল ফাইনালে জিতবে কোন দল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে উঠেছিল গুজরাট টাইটানস। প্রথম কোয়ালিফায়ারে সেই তারাই হেরে বসে চেন্নাই সুপার কিংসের কাছে। দ্বিতীয় কোয়ালিফায়ার পেরিয়ে গুজরাট অবশ্য ঠিকই উঠেছে ফাইনালে, আজ বাংলাদেশ সময় রাত আটটায় ঘরের মাঠ আহমেদাবাদের ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি তারা।

হার্দিক পান্ডিয়ার গুজরাট গত আসরে খেলেছে প্রথমবার। প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার টানা দ্বিতীয় ফাইনালে খেলছে দলটি। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের এটি দশম ফাইনাল। শিরোপা জিতলে চেন্নাই ও মুম্বাইয়ের পর তৃতীয় দল হিসেবে টানা শিরোপা জয়ের রেকর্ড গড়বে গুজরাট। অন্যদিকে চেন্নাই জিতলে ছুঁয়ে ফেলবে মুম্বাই ইন্ডিয়ানসের সর্বোচ্চ ৫ শিরোপা জয়ের রেকর্ড।

ফাইনালে গুজরাট নাকি চেন্নাই—আপনার মত কার পক্ষে?

আরও পড়ুন