ইমরানকে নিয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আকরামও

ওয়াসিম আকরাম ও ইমরান খান

কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সাবেক সতীর্থ ও বন্ধু ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিন বছরের বেশি সময় ধরে ইমরান কারাবন্দী। আকরাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি দুঃখজনক হলেও ইমরানের স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা যাবে না। জাভেদ মিয়াঁদাদ, ব্রায়ান লারা, প্যাট কামিন্সসহ ২২ জন অধিনায়কের মতো আকরামও ইমরানের সুচিকিৎসা ও মৌলিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।